সব ধরনের প্রতারণা, ধাপপাবাজী, নানারূপে পতিতাবৃত্তি, লটারী, সমস্ত প্রকারের জুয়া প্রভৃতিই প্রধান। এসব হারাম ও অশ্লীল পথে উপার্জন নিষিদ্ধ করে ইসলাম সমাজিক ও অর্থনৈতিক উভয় দিকেই বিপ্লবী পদক্ষেপ গ্রহণ করেছে। তৎকালীন সময়েই শুধু নয়, বর্তমান যুগেও আর কোনও ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় এত ব্যাপকভাবে অবৈধ ও অশ্লীল উপায়ে উপার্জন ও ভোগের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়নি। সে কারণেই সেসব মতাদর্শে সামাজিক দুর্নীতি ও অনাচারের সয়লাব বয়ে যাচ্ছে। আজকের পুঁজিবাদী বিশ্বের পুরোধা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি নজর দিলেও এ সত্য মর্মে মর্মে উপলব্ধি করা যাবে । সে দেশের নেশা ও মাদক দ্রব্যের তালিকায় আফিম, চণ্ড, গাজা, চরস, হাশিস ইত্যাদি এখন প্রাচীন। এ সবের সঙ্গে বিকৃত মানসিকতাসম্পন্ন বৈজ্ঞানিকদের কৃপায় যুক্ত হয়েছে এল. এস.ডি, কোকেন, বারবিচুরেটস, মরফিন, কোডিন, মারিজুয়ানা, ফেনমিট্রাজিন ও হিরোইনের মত মারাত্মক সব সামগ্রী । নেশার এসব সামগ্রীর সর্বনাশা কুফলে মার্কিন জনজীবন আজ পর্যুদস্ত, যুব সম্প্রদায়ের বিরাট এক অংশ বিপথগামী । অপরাধবিজ্ঞানী ও সমাজ মনোবিজ্ঞানীদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সে দেশে ক্রমবর্ধমান খুন, জখম, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, ব্যাংক লুট ইত্যাদি অপরাধে অপরাধীদের বিরাট একটা অংশ নেশগ্রস্ত যুবক-যুবতী ৷ নেশার ও মাদক দ্রব্যের বদৌলতেই উন্মাদ ও বিকৃত মার্নসিকতাগ্রস্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে শনৈঃ শনৈঃ। অসৎ কাজে নিষেধের নৈতিক তাগিদ সেখানে নেই বলেই আইন প্রয়োগকারী সংস্থাসমূহ এসব মাদক দ্রব্য ও নেশার সামগ্রীর উৎপাদন, বিক্রি ও পাচার বন্ধ করতে হিমসিম খেয়ে যাচ্ছে। উপরন্ত এই অবৈধ সামগ্রীসমূহের ব্যবসায়ে মুনাফার পরিমাণ এত অবিশ্বাস্য রকম বেশী এবং আইনের এত ছিদ্রপথ রয়েছে যে কোনক্রমেই এর প্রসার প্রতিরোধ করা তাদের পক্ষে সম্ভব নয়। একই কারণে বাংলাদেশের শহর-বন্দর ছাড়াও গ্রামে-গঞ্জেও ফেনসিডিলসহ নেশার দ্রব্য এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে-এর ছোবলে সমাজ জীবন আজ মারাত্বক বিপর্যস্ত । ৬৬ $ ইসলামের অর্থনৈতিক বিপ্লব www.amarboi.org
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।