সুদের বিপরীতে করযে হাসানা ও মুদারাবা ছাড়াও মুশারাকা, বাই-ই সালাম, বায়-ই মুয়াজ্জাল, ইজারা, কেরায়া, মুরাবাহা, মুজারাআত, শুকাকাত, ইসতিসনা, শিরকাতুল মিলক প্রভৃতি নানা শরীয়াহসম্মত পদ্ধতির তখন উত্তব হয়েছিল। আজকের ইসলামী ব্যাংক ও ইনভেস্টমেন্ট হাউস এসব পদ্ধতিই ব্যবহার করে চলেছে সাফল্যের সাথে । আজও সেই একই নির্দেশ মান্য করে সফলতা লাভ না করার কোন কারণ নেই। বরং ঈমানের দাবীই হচ্ছে, যা হারাম তাকে হারাম জানা আর যা হালাল তাকে হালাল জানা । ‘নেহী আনিল মুনকার’ বা দুর্নীতির প্রতিরোধ করতে হলে অর্থাৎ সমাজ হতে সব ধরনের যুলুম ও বঞ্চনার অবসান ঘটাতে হলে তার উৎসকেই বিনাশ করতে হবে। সেটাই বৈজ্ঞানিক পন্থা। ইসলামী অর্থনীতি এক্ষেত্রে সর্বকালের সর্বযুগের জন্যে বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছে সুদকে নিষিদ্ধ ঘোষণা করে এবং অর্থনীতি, রাষ্ট্র ও সমাজ হতে তাকে সমূলে উৎখাত করে। ১২. অবৈধ উপায়ে আয় ও অবৈধভাবে ব্যয় রোধ সামাজিক জীবনে অনাচারের ও অন্যায়ের সুযোগ আসে অর্থনৈতিক বিশৃংখলার মধ্যে দিয়ে। পৃথিবীর সভ্যতাসমূহের ইতিহাস তার সাক্ষী । কোন ব্যক্তির আয় বা ব্যয় অথবা উভয়ই যদি অবৈধভাবে হয় তবে তার কাজ থেকে সমাজ ও দেশ মহৎ কিছু তো দূরে থাক, ভাল কিছুও আশা করতে পারে না। উল্টো সমাজের জন্যে সে ব্যক্তি দুষ্টক্ষত। ক্রমেই যদি এদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে সে দেশের বা জাতির জীবনাদর্শ যতই উত্তম হোক না কেন তার অধঃপতন অবধারিত। তাই ইসলামী অর্থনীতিতে আয় ও ব্যয়ের ক্ষেত্রে বৈধতার প্রশ্ন রয়েছে। নিষিদ্ধ বা হারাম করে দেয়া হয়েছে সব ধরনের অবৈধ আয় ও অবৈধ ব্যয়। একজন মুসলিমের উপার্জন অবশ্যই হালাল বা বৈধ পন্থায় হতে হবে। কোনক্রমেই অবৈধ উপায়ে উপার্জন করা চলবে না। সাধারণত যেসব অবৈধ উপায়ে আয়ের পন্থা সমাজে চালু রয়েছে সেগুলির মধ্যে উৎকোচ বা ঘুষ, সুদ, হারাম পণ্য সামগ্রীর ব্যবসা, কালোবাজারী, চোরাকারবারী, অবৈধ ব্যবসা, নাচ-গান, ফট্কাবাজারী, পরদ্রব্য আত্মসাৎ, ইসলামের অর্থনৈতিক বিপ্লব ক ৬৫ www.amarboi.org
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।