ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

সঞ্চয়ের জন্যে তো নয়ই। বরং তা অর্থনৈতিক অগ্রগতির প্রতিবন্ধক । সুদনির্ভর পুঁজিবাদী অর্থনীতির অন্যতম প্রবক্তা ও বিশ্ববিশ্রুত অর্থনীতিবিদ লর্ড জন মের্নাড কীনস তার সুবিখ্যাত গ্রন্থ “The General Theory of Employment, Interest and Money"-তে সপ্রমাণ করেছেন যে, সঞ্চয়ে সুদের কোন ভূমিকা নেই । সুদ না নিলেও লোকে ব্যক্তিগত কারণেই অর্থ সঞ্চয় করবে। দুর্দিনের খরচ ও আকস্মিক বড় তিনি আরও দেখিয়েছেন যে, সুদই হচ্ছে অর্থ বন্টনের অসমতার কারণ ও পূর্ণ কর্মসংস্থানের পথে বিরাট প্রতিবন্ধক । সুদের জন্যেই বরং মূলধন সংগ্রহ ও বিনিয়োগ সীমিত হয়ে পড়ে । যে কোন দেশের অর্থনীতির পর্যালোচনা পেয়েছে। অর্থনৈতিক কর্মপ্রয়াস সংকুচিত হয়েছে। অপরদিকে সুদের হার যখন ন্যুনতম তখনই বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক কর্মপ্রয়াসও বেড়ে গেছে। এসব হতে বুঝতে কারো বাকী থাকে না যে, সুদ সত্যি সত্যি অর্থনৈতিক সাম্যেরই শুধু বিরোধী না অগ্রগতিরও বিরোধী । অতএব, অর্থনীতি সুদবিহীন হলে বিনিয়োগের জন্যে যেমন অর্থের অব্যাহত চাহিদা থাকবে তেমনি সঞ্চয়েরও সদ্ব্যবহার হবে । এর ফলে নতুন নতুন কল-কারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে অধিক উৎপাদন, কর্মসংস্থান ও সম্পদের পূর্ণ বন্টন ঘটবে। তাছাড়া প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। একচেটিয়া কারবার হ্রাস পাবে । অতি মুনাফার সুযোগ ও অস্বাভাবিক বিনিয়োগ প্রবণতা দূর হবে। এই সমস্ত উদ্দেশ্য সাধনের জন্যে ও সব ধরনের শোষণের পথ বন্ধ করে দেবার উদ্দেশ্যেই ইসলাম সুদকে অবৈধ ঘোষণা করেছে। আব্বাসীয় খিলাফতের পরবর্তী সময়েও মুসলিম জাহানে এ নির্দেশ মেনে চলা হয়েছে। দীর্ঘ নয় শত বছরেরও বেশী বিশ্বের এক বিশাল ভূখণ্ডে সুদবিহীন অর্থনীতি চালু ছিল। তার ফলে সে অর্থনীতির শ্রীবৃদ্ধিও ঘটেছিল অবিশ্বাস্য রকম । ৬৪ + ইসলামের অর্থনৈতিক বিপ্রব www.amarboi.org

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।