সুদনির্ভর অর্থনীতিতে এছাড়া তার গত্যন্তর নেই। অথচ সুদ না থাকলে অর্থাৎ সুদবিহীন অর্থনীতি চালু থাকলে এই যুলুম হতে জনসাধারণ রেহাই পেত । এতে শুধু তাদের জীবনযাত্রার ব্যয়ই কম হতো না, জীবন যাপনের মান হতো আরো উন্নত। সপ্তমত : সুদের কারণেই অর্থনীতিতে ব্যবসায়-চক্রের (Business 0৮০16) সৃষ্টি হয়। অর্থনীতিতে বার বার মন্দা ও তেজীভাবের আবর্তন হতে থাকে যার ফলে সব সময় অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করে । যে কোন অর্থনীতির জন্যে এ অতি মারাত্মক । অর্থনীতিতে যখন তেজীভাব থাকে তখন সুদের হার বৃদ্ধি পেতে থাকে । এভাবে সুদের হার যখন অতিরিক্ত বৃদ্ধি পায় তখন ঝণ গ্রহীতারা যদি হিসেব করে দেখে যে অতিরিক্ত সুদের হারের কারণে লাভের সম্ভাবনা খুব কম তখন তারা খণ নেয়া বন্ধ করে দেয়। এর ফলে পুঁজি বিনিয়োগে ভাটা পড়ে । পরিণামে উৎপাদন কমে যায়, শ্রমিক ছাঁটাই হয়। ব্যবসায়ে সৃষ্টি হয় মন্দা। এই সময়ে ব্যাংক যখন দেখে যে, পুঁজির চাহিদা খুব কমে গেছে তখন ব্যাংক সুদের হার কমিয়ে দেয়। ব্যবসায়ী ও শিল্পপতি নতুন করে খণ নিয়ে পুনরায় উৎপাদন ও ব্যবসায়-বাণিজ্যে মন দেয়। ক্রমে ক্রমে মন্দা কেটে গিয়ে তেজীভাবের সৃষ্টি হয়। এভাবে বার বার মন্দা ও তেজীর সৃষ্টি অর্থনীতি ও জনকল্যাণের জন্যে যে অত্যন্ত অশুভ ও মারাত্মক পরিণতির সৃষ্টি করে সে বিষয়ে পুঁজিবাদী অর্থনীতির শ্রেষ্ঠ প্রবক্তরাও একমত । সুতরাং, দেখা যাচ্ছে ব্যক্তি, সমাজ ও অর্থনীতির জন্যে সুদ কত মারাত্মক ক্ষতিকর। সুদের যেসব অপকার বা ক্ষতিকর দিক আলোচনা করা হলো সেসব ছাড়াও আরও ক্ষতিকর দিক রয়েছে। কিন্তু সেসব শুধু জটিলই নয়, তা আলোচনার উপযুক্ত ক্ষেত্রও এটা নয়। প্রকৃতপক্ষে সুদনির্ভর অর্থনীতি কতখানি বিপর্যয় সৃষ্টিকারী হতে পারে এবং কি উদ্দেশ্যে আল্লাহতায়ালা সুদ হারাম করেছেন তা তুলে ধরাই ছিল এই সংক্ষিপ্ত আলোচনার উদ্দেশ্য। অনেকের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে সঞ্চয় বৃদ্ধির ক্ষেত্রে সুদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ । কিন্তু সুদ আসলেই অর্থনীতির জন্যে অপরিহার্য নয়, ইসলামের অর্থনৈতিক বিপ্রব ৬৩ www.amarboi.org
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।