ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চমত : সুদের ফলেই পুঁজি মুষ্টিমেয় লোকের মধ্যে সীমাবদ্ধ থাকার সুযোগ পায়। তাদের হাতেই পুঁজি আবর্তিত ও বৃদ্ধি পেতে থাকে । কেননা সুদের একটা বৈশিষ্ট্য এই যে, হাত গুটিয়ে বসে থাকা একটি শ্রেণী বিনাশ্রমে এর সাহায্যে উপার্জন করতে পারবে । উত্তরাধিকার সূত্রে, অবৈধভাবে বা অন্য কোন উপায়ে কেউ প্রচুর অর্থ উপার্জন করলে সুদের বদৌলতেই সে তা ক্রমাগত বৃদ্ধি করে যেতে পারে। এজন্যে এদের মধ্যে অকর্মণ্যতা, বিলাসিতা ও দুষ্কর্মের প্রসার ঘটে । স্বাভাবিকভাবেই তখন সামাজিক শান্তি ও শৃংখলা বিঘ্নিত হয়। ষষ্ঠত : সুদের জন্যে দ্রব্যমূল্য ক্রমেই বৃদ্ধি পায়। সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনকারী ও ব্যবসায়ী উৎপাদন খরচের উপর পরিবহণ খরচ, শুল্ক (যদি থাকে) এবং স্বাভাবিক মুনাফা যোগ করে দ্রব্যের বা পণ্যসামগ্রীর বিক্রি মূল্য নির্ধারণ করে থাকে। কিন্তু সুদভিত্তিক অর্থনীতিতে দ্রব্যের এই স্বাভাবিক মূল্যের উপর উপর্যুপরি সুদ যোগ করে দেয়া হয় । দ্রব্য বিশেষের উপর তিন থেকে চারবার পর্যন্ত এবং ক্ষেত্রবিশেষে তারও বেশীবার সুদ যোগ হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমাদের দেশের বন্ত্রশিল্পের কথাই ধরা যেতে পারে । এই শিল্পের জন্যে বিদেশ হতে তুলা আমদানীর জন্যে আমদানীকারকদের কাছ হতে ব্যাংক দেয় খণের জন্যে যে সুদ নেয় তা যুক্ত হয় তুলার উপর । এ তুলা থেকে সূতা তৈরীর জন্যে কারখানা যে ঝণ নেয় ব্যাংক হতে তার সুদ যুক্ত হয় সুতার উপর । পুনরায় এ সুতা হতে কাপড় তৈরীর সময়ে বন্ত্রকল সংস্থা বা ব্যক্তি যে ঝণ নেয় তারও সুদ যুক্ত হয় কাপড়ের উপর। এরপর কাপড়ের পাইকারী বিক্রেতা তার ব্যবসার উদ্দেশ্যে যে খণ নেয় তারও সুদ যোগ করে দেয় এ কাপড়ের কারখানা মূল্যের উপর । এইভাবে চারটি স্তরে বা পর্যায়ে সুদের অর্থ যুক্ত হয়ে বাজারে কাপড় যখন খুচরা দোকানে আসে বা প্রকৃত ভোক্তা ক্রয় করে তখন সে আসল মূল্যের চেয়ে বহু শুণ বেশী দাম দিয়ে থাকে। এমনিভাবে সমাজে দৈনন্দিন জীবনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির প্রত্যেকটিতেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুদ জড়িয়ে আছে। নিরূপায় ভোক্তাকে বাধ্য হয়েই সুদের জন্যে সৃষ্ট এই চড়া মূল্য দিতে হয়। কারণ, ৬২ + ইসলামের অর্থনৈতিক বিপ্রব www.amarboi.org

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।