ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

করছে। এটাকেই এখন এদেশে সরকারী-বেসরকারী সকল পর্যায়ে ‘মুনাফা’ বলে চালিয়ে দেবার অপচেষ্টা করা হচ্ছে। এর ফলে সরলপ্রাণ ধর্মভীরু মানুষ প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত । তৃতীয়ত : সুদের কারণেই ভূমিহীন কৃষকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কৃষকরা ফসল ফলাবার তাগিদেই নিজেরা খেতে না পেলেও খণ করে জমি চাষ করে থাকে । এই খণ শুধু যে গ্রামের মহাজনের কাছ থেকেই নেয় তা নয়, সরকারের কৃষি ব্যাংক হতেও নেয় । যথোপযুক্ত বা আশানুরূপ ফসল হওয়া সব সময়ই অনিশ্চিত। তাছাড়া, প্রাকৃতিক দুর্বিপাক তো রয়েছেই । যদি ফসল আশানুরূপ না হয় বা প্রাকৃতিক দুর্বিপাকের ফলে ফসল খুবই কম হয় বা মোটেই না হয় তবু কিন্তু কৃষককে নির্দিষ্ট সময়ান্তে সুদসহ খণ শোধ করতে হবে। তা না পারলে কি মহাজন, কি ব্যাংক-সকলেই আদালতে নালিশ ঠুকে কৃষকের সহায়-সম্পত্তি ক্রোক করিয়ে নেবে। নীলামে চড়াবে দেনার দায়ে। এভাবেই বিশ্বের সমস্ত পুঁজিপতি দেশে ক্ষুদ্র ক্ষুদ্র চাষীরা ক্রমেই ভূমিহীন চাষী হয়ে যাচ্ছে । আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। পাচ্ছে। বড় বড় ব্যবসায়ীরা যে শর্তে ও যে সময়ের জন্যে ঝণ পেতে পারে, ব্যাংক ও অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠান হতে ছোট ছোট ব্যবসায়ীরা সেভাবে খণ পায় না। এজন্যে প্রতিযোগিতার ক্ষেত্রে তারতম্য ঘটে। সে প্রতিযোগিতায় বিশেষ সুবিধা ভোগের সুযোগ নিয়ে বড় কারবারী বা ব্যবসায়ী আরও বড় হয়। ফুলে ফেঁপে বেড়ে ওঠে । আর ছোট কারবারী বা ব্যবসায়ী টিকতে না পেরে ধ্বংস হয়ে যায়। বৃহদায়তন শিল্প বা কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাই। এই জাতীয় শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে শুধু ব্যাংকই নয়, পুঁজিপতি ও অনৈসলামী সরকারসমূহ যে বিশেষ সুবিধা ও ন্যুনতম সুদের হারে টাকা খণ দিয়ে থাকে, ছোট বা ক্ষুদ্রায়তন শিল্পের জন্যে আদৌ সে সুযোগ নেই। ফলে বড় শিল্পপতিরা প্রতিযোগিতাহীন বাজার একচেটিয়া কারবারের সমস্ত সুযোগ লাভ করে। পরিণামে সামাজিক বৈষম্য আরও প্রকট হয়। ইসলামের অর্থনৈতিক বিপ্লব ক ৬১ www.amarboi.org

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।