ইসলামী সমাজ ব্যবস্থায় ও অর্থনীতিতে যাবতীয় অসৎ কাজের মধ্যে সুদকে সবচেয়ে পাপের জিনিস বলে গণ্য করা হয়েছে। বস্তুত: সুদের মতো সমাজবিধ্বংসী অর্থনৈতিক হাতিয়ার আর দু'টি নেই । সুদের কুফলগুলির হয়েছে। প্রথমত : সমাজ শোষণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম বা উপায় হচ্ছে সুদ। একদল লোক বিনাশ্রমে অন্যের উপার্জনে ভাগ বসায় সুদের সাহায্যেই। খণগ্রহীতা যে কারণে টাকা ঝণ নেয় সে কাজে তার লাভ হোক বা না হোক তাকে সুদের অর্থ দিতেই হবে । এর ফলে অনেক সময় খণগ্রহীতাকে স্থাবর বা অস্থাবর সম্পদ বিক্রি করে হলেও সুদসহ আসল টাকা পরিশোধ করতে হয়। সুদ গ্রহীতারা হচ্ছে সমাজের পরগাছা। এরা অন্যের উপার্জন ও সম্পদে ভাগ বসিয়ে জীবন যাপন করে । উপরস্তু বিনাশ্রমে অর্থলাভের ফলে সমাজের প্রত্যক্ষ অর্থনৈতিক কর্মকাণ্ডে এদের কোন অবদানই থাকে না। দ্বিতীয়ত : সুদের কারণেই সমাজের দরিদ্র শ্রেণী আরও দরিদ্ব এবং ধনী শ্রেণী আরও ধনী হয়। পরিণামে সামাজিক শ্রেণীগত বৈষম্য বেড়েই চলে। দরিদ্র অভাবপ্রস্ত মানুষ সাহায্যের আর কোন দরজা খোলা না পেয়ে, উপায়ন্তর না দেখে খণ নিতে বাধ্য হয়। সেই খণ অনুৎপাদী ও উৎপাদনী দু'রকম কাজেই ব্যবহৃত হয়ে থাকে । বিশেষ করে অনুৎপাদনী কাজে খণের অর্থ ব্যবহারের ফলে তার খণ পরিশোধের ক্ষমতাই লোপ পায়। কিন্তু পুঁজিবাদী সমাজে করযে হাসানার কোন সুযোগ না থাকায় অনুৎপাদী খাতে খণ তো দূরের কথা, উৎপাদনী খাতেও ঝণ বিনা সুদে মেলে না। বোঝার উপর শাকের আটির মতো তাকে সুদের টাকা শোধ করতে হয়। এর ফলে সে তার শেষ সম্বল যা থাকে তাই বিক্রি করে উত্তমর্ণের খণ শুধরে থাকে। এই বাড়তি অর্থ পেয়ে পেয়ে উত্তমর্ণ আরও ধনী হয়। একই সঙ্গে সামাজিক শ্রেণীবিদ্বেষ ও নানা অসামাজিক কার্যকলাপও বৃদ্ধি পেতে থাকে। উপরন্তু আধুনিক ব্যাংক ও বীমা ব্যবসার কল্যাণে ছোট ছোট সঞ্চয় একত্রীভূত হওয়ার সুযোগে বিরাট পুঁজি গড়ে উঠছে। বীমা ও ব্যাংক ব্যবসায়ে নিযুক্ত ব্যক্তিরা এই পুঁজি চড়া সুদে খণ দিয়ে বিপুল অর্থ উপার্জন ৬০ + ইসলামের অর্থনৈতিক বিপ্লব www.amarboi.org
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।