লেখকের কথা আলহামদুলিল্লাহ! মহান রাব্বুল আলামীনের অপার কৃপায় আবারও আলোর মুখ দেখছে ইসলামের অর্থনৈতিক বিপ্রব। প্রায় তিন দশক বেশী আগে প্রথম প্রকাশিত হয়েই পাঠক মহলে সাড়া জাগিয়েছিল বইটি। বিশ্বজুড়ে ইসলামী জীবন ব্যবস্থাকে জানার ও বুঝাবার জন্যে এখন বিপুল কর্মোদ্যোগ চলছে; ইসলামী জীবনদর্শন বাস্তবায়নের জন্যে চলছে নিরলস প্রয়াস। এদেশের তরুণ-তরুণীরাও সেই আন্দোলনে শামিল। মূলতঃ তাদের প্রাথমিক জ্ঞান লাভের জন্যেই রাসূলে কারীম (সা) ও মহান খুলাফায়ে রাশিদীন (রা) অর্থনৈতিক ক্ষেত্রে যে যুগান্তকারী তথা বৈপ্রবিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেসব কর্মসূচীর কথাই সংক্ষেপে বইটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আন্তরিক মুবারকবাদ জানাই । বিশেষ করে জনাব গোলাম কিবরিয়ার স্বতপ্রবৃত্ত উদ্যোগ ধন্যবাদের দাবী রাখে । নেপথ্যে থেকে যারা নানাভাবে সহযোগিতা করেছেন তাদেরকেও এই সুযোগে ধন্যবাদ জানাই । সবশেষে যাদের উদ্দেশ্যে এই বই লেখা বাংলাদেশের সেই অযুত তরুণ-তরুণীদের ইসলামী অর্থনীতি বুঝতে কিছুমাত্র উপকার হলে আমার শ্রম সার্থক বলে বিবেচনা করবো। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে তার সীরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দিন এবং আমাদের জীবনে তার ইচ্ছাই পূর্ণ হোক এই হোক- আমাদের সকলের দোয়া । আমীন। শাহ মুহাম্মদ হাবীবুর রহমান www.amarboi.org
— Page 6 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.