দিয়েছে, অন্যদিকে তেমনি মানবীয় গুণাবলীর বিকাশ ও জনসাধারণের দীর্ঘ মেয়াদী কল্যাণ ও উন্নয়নের পথ সুগম করেছে। বস্তুতঃ উপরোক্ত বিষয়গুলির সামষ্টিক ফলই হচ্ছে একটি সুখী, অভাবমুক্ত ও সমৃদ্ধশালী সমাজ । আইয়ামে জাহেলিয়াত ও তার পূর্ববর্তী সমাজ ব্যবস্থাসমূহ হতে ক্রমে ক্রমে যে পংকিলতা ও অনাচার, অভাব ও অনটন অর্থনীতিতে সংক্রমিত হয়েছিল সেসব দূর করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন-এর নির্দেশিত পথে রাসূলে কারীম (সা) কাজ করে গেছেন। তার সে পথ অনুসরণ করেছেন মহান খুলাফায়ে রাশিদীন (রা)। ফলে অর্থনীতিতে সূচিত হয়েছিল বিপ্লুব। প্রয়োগ ও সাফল্যে সৃষ্টি হয়েছিল উন্নয়নের গতিবেগ ৷ তারই সুদূরপ্রসারী ফল হিসেবে এক সুখী ও সমৃদ্ধশালী, সাহিত্য-শিল্পকলা ও বিজ্ঞানে উন্নত সভ্যতার সৃষ্টি হয়েছিল। ইসলামী অর্থনীতির যে দশদফা বৈপ্রবিক বৈশিষ্ট্য এ পর্যন্ত আলোচিত হয়েছে সে সবই ‘আমর বিল-মারূফ' বা সুনীতি প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত। অনুরূপভাবে ‘নেহী আনিল-মুনকার' বা দুর্নীতি উচ্ছেদের আওতাভুক্ত চার দফা বৈপ্লবিক বৈশিষ্ট্যও ইসলামী অর্থনীতির রয়েছে। এগুলি সম্বন্ধে গোড়ার দিকে শুধু উল্লেখ করা হয়েছে। নীচে পর্যায়ক্রমে সেগুলির তাৎপর্য ও বৈশিষ্ট্য তুলে ধরার প্রয়াস পাওয়া গেল। ১১. সুদ ও সুদ নির্ভর কর্মকাণ্ড উচ্ছেদ ইসলামী অর্থনীতিতে দুর্নীতির অবসান ও যুলুমতন্ত্রের বিলোপ সাধনের উদ্দেশ্যে সর্বপ্রথম ও সর্বপ্রধান যে মোক্ষম আঘাতটি হানা হয়েছে তা হচ্ছে সুদের উচ্ছেদ। সুদ ও সুদভিত্তিক সমস্ত কারবার ও লেনদেন চিরকালের জন্যে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে । আল্-কুরআনে এ প্রসঙ্গে এরশাদ হয়েছে- ১152911৯024 40104 অর্থ : আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। (সূরা আল বাকারাহ : আয়াত-২৭৫) ইসলামের অর্থনৈতিক বিপ্লব $ ৫৯ www.amarboi.org
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।