দুই দায়িত্ব পালনের পর প্রত্যেক সাহায্য প্রার্থী বা সাহায্যের মুখাপেক্ষীকে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে হবে। উপরন্তু ইসলাম মুসলমানদের আল্লাহর পথে দান করার সাধারণ নির্দেশ দিয়ে তাদের অর্থ সম্পদে সমগ্র সমাজ ও রাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠিত করেছে। স্বার্থসিদ্ধির প্রবণতার পরিবর্তে শুধু আল্লাহ ও তার রাসূলের (সা) সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তাকে প্রতিটি সৎকাজে এবং সমাজের বিভিন্ন প্রয়োজন পূর্ণ করার জন্যে অর্থ ব্যয় করতে হবে। এভাবেই কোন প্রকার ট্যাক্স বা কর আরোপ ও বলপ্রয়োগ ছাড়াই হৃদয়ের একান্তিক ইচ্ছায় প্রতিটি মুসলমান সমাজকল্যাণে সহায়ক শক্তি হিসেবে নিজের বলিষ্ঠ ভূমিকা পালন করতে সমর্থ হবে। জনকল্যাণমূলক কাজের উদ্দেশ্যে ও সমাজের সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা বিধানের জন্যে ইসলামে দু'টি বলিষ্ঠ প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নেয়া হয়েছে- যাকাত ও বায়তুলমাল। যাকাত কারা দেবে, কিভাবে তা আদায় হবে এবং কারা যাকাতের হকদার, সে সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। অনুরূপভাবে বায়তুল মাল সৃষ্টির উদ্দেশ্য, এর অর্থাগমের উৎস ও ব্যয়ের খাত প্রভৃতি সম্বন্ধেও বলা হয়েছে। ইসলামী সমাজে বায়তুল মাল ও যাকাত একযোগে যে বিপুল জনকল্যাণমূলক কাজ করতে পারে এবং দুঃস্থ, দারিদ্র্যপীড়িত, অক্ষম, বৃদ্ধ, পঙ্গু, বিধবা, এতিম ও শিশুদের যে আর্থিক নিরাপত্তা দিতে পারে তা আর কোনভাবেই সম্ভব নয়। ইসলামপূর্ব যুগের কোন সমাজে তা ছিল না, এখনও নেই। রাষ্ট্রীয় প্রশাসন ভয় দেখিয়ে, সমস্যার সাময়িক উপশম করতে পারে বটে, কিন্তু দীর্ঘ মেয়াদী কল্যাণ সাধন হয় না। স্বেচ্ছায় মানুষ যখন কোন কাজে সাড়া দেয় এবং অংশগ্রহণ করে তখন যে দুর্বার শক্তির সৃষ্টি হয় তার মুখে কোন বাধাই যেমন বাধা নয়। তেমনি কোন কাজই কঠিন ও অসম্ভব নয়। যাকাত ও বায়তুল মাল ছাড়াও ইসলামে মীরাসী আইনের প্রয়োগ, মানবিক বিধান এবং উপার্জন ভোগ বন্টন প্রভৃতি ক্ষেত্রে হালাল-হারামের পার্থক্য নির্দেশ একদিকে বহু সামাজিক অনাচারের পথ যেমন চিরতরে রুদ্ধ করে ৫৮ ক ইসলামের অর্থনৈতিক বিপ্লব www.amarboi.org
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।