ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

ভেজাল, নকল প্রভৃতি বাজারে অনুপ্রবেশের সুযোগ না পায়। দেশে পণ্যসামগ্রীর অভ্যন্তরীণ চলাচলের উপর বিধি-নিষেধও সম্ভবপর. ক্ষেত্রে সম্পূর্ণ তুলে নিতে হবে। কারণ, খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় পণ্যসামগ্রীর অবাধ চলাচলের উপর বাধা-নিষেধ বা নিয়ন্ত্রণ আরোপের ফলেই কৃত্রিম সংকটের সৃষ্টি হয় ও দুর্নীতির পথ প্রশস্ত হয়। তাই বাজার ব্যবস্থা সহজ রাখার উদ্দেশ্যে ও দ্রব্যমূল্য স্বাভাবিক করার জন্যে সরকারকে সুষ্ঠু ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসলামী অর্থনীতির দাবীই তাই। যে দেশে ও সমাজে যখনই এর ব্যত্যয় ঘটেছে তখনই সে দেশের সমাজে ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নেমে এসেছে হতাশা, নৈরাজ্য ও বিপর্যয় । ১০. সমাজকল্যাণ ও আর্থিক নিরাপত্তা ব্যবস্থার প্রবর্তন যে কোন উত্তম অর্থনৈতিক ব্যবস্থার পরিচায়ক হচ্ছে তার সমাজকল্যাণ ও জনগণের আর্থিক নিরাপত্তার জন্যে গৃহীত ব্যবস্থা । প্রচলিত সমস্ত অর্থনৈতিক এমনকি রাজনৈতিক মতাদর্শসমূহে এ জন্যেই সমাজকল্যাণের কথা বলা হয়ে থাকে । কিন্তু সে সবের কোনটিই এদিক দিয়ে ইসলামী অর্থনীতির সমকক্ষ নয়। প্রকৃতপক্ষে ইসলামেই জনকল্যাণের জন্যে সর্বপ্রথম সর্বাত্মক জোর ও সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। বিভিন্ন সমাজকল্যাণমূলক পদক্ষেপ গৃহীত হয়েছে। এ ব্যাপারে শুধু আল-কুরআন ও হাদীস শরীফে যে নির্দেশ রয়েছে তার যথাযথ প্রয়োগ করতে পারলে গোটা সমাজ ব্যবস্থায় এক বিরাট পরিবর্তন সূচিত হওয়া সম্ভব ৷ পুঁজিবাদী ব্যবস্থায় জনগণের জন্যে যতটুকু না করলেই নয়, বা জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আপন আপন মর্জি-মাফিক যতটুকু করতে ইচ্ছুক, ততটুকুই মাত্র জনসাধারণ পেতে পারে। অন্যদিকে সমাজতন্ত্র একদলীয় সরকারের নিজস্ব নীতি ও প্রয়োজন অনুসারে জনকল্যাণমূলক নীতি গৃহীত হয়ে থাকে । এর কোনটিই পূর্ণাংগ ও সুষ্ঠু হতে পারে না। জনকল্যাণের জন্যে রাষ্ট্রীয় কর্তব্য ছাড়াও ব্যক্তির দায়িত্ব ও কর্তব্য রয়েছে। ব্যক্তিকেও নিজস্ব সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী এগিয়ে আসতে হবে। ব্যক্তির ধন-সম্পত্তিতে অন্যেরও হক বা অধিকার রয়েছে । ইসলামেই ৫৬ $ ইসলামের অর্থনৈতিক বিপ্লব www.amarboi.org

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।