ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

(রা)-এর আমলেই “হিস্বাহ” নামে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানই কায়েম হয়েছিল। বিংশ শতাব্দীর এই শেষ ধাপে এসে বিভিন্ন দেশের সরকার যেসব অপরাধ নিবারণের জন্যে আইন প্রণয়ন করছে সেসব অপরাধ দমন ও দূর করার জন্যে বহু পূর্বেই ইসলাম বিধান রচনা করেছে। সে যুগে এ সবই ছিল প্রচলিত সমাজ ব্যবস্থা থেকে ভিন্নতর এবং বিপ্রবাত্মক। এ থেকেই উপলব্ধি করা যায় সমাজকে তথা মানব চরিত্রকে. কত গভীরভাবে রাসূলে কারীম (সা) এবং খুলাফায়ে রাশিদীন রো) পর্যবেক্ষণ করেছিলেন । আর আল্লাহ রাব্বুল আলামীনের দেয়া বিধানসমূহ কত পূর্ণাংগ ও বাস্তবসম্মত । ঙ. দ্রব্যমূল্য ও বাজার : ইসলামী রাষ্ট্রে সরকার প্রয়োজনবোধে দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণ করবে। স্বাভাবিক অবস্থায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা ইসলামের নীতি নয়। কিন্তু ব্যবসায়ীরা যদি অন্যায় ও অসংগতভাবে পণ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি করতে থাকে তাহলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে মূল্য নিয়ন্ত্রণ করতে হবে। জিনিসপত্রের দাম নির্দিষ্ট করে দিতে হবে। এ প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া বলেন- “যদি স্বাভাবিকভাবে সাধারণ মানুষের প্রয়োজন পূরণের জন্যে মূল্য ন্যায়সঙ্গত পর্যায়ে নির্ধারিত না হয় তবে জনগণের জন্য ইসলামের ভিত্তিতে মূল্য নির্ধারণ করে দেয়া হবে; কমও নয়, বেশীও নয়।” (আল হিসবাহ্‌ ফিল ইসলাম) ইবনে নখীম হানিফী বলেন-_ . “বিশেষ অবস্থায় দ্রব্যমূল্য নির্ধারণের অধিকার রাষ্ট্রের রয়েছে এবং এ অধিকারের শরিয়তী বুনিয়াদ হচ্ছে ‘জনগণের অসুবিধা দূর করা অপরিহার্য ।” (আল-হিসবাহ্‌ ওয়া নাজায়ের) বাজার ব্যবস্থার উপরও সার্বক্ষণিক নজর রাখা সরকারের দায়িত্ব ও অবশ্য কর্তব্য । আমীরুল মুমিনীন হযরত উমর ফারুক রো) নিজেই এ কাজ করতেন। এর উদ্দেশ্য হচ্ছে বাজার যেন স্বাভাবিক নিয়মে চলে। ব্যবসায়ীদের অসাধুতা ও শঠতা, মজুতদারী, মুনাফাখোরী, ওজনে কারচুপি, ইসলামের অর্থনৈতিক বিপ্রব $ ৫৫ www.amarboi.org

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।