ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

বলে । হিজরের অর্থ নিরস্ত করা । একটা নির্দিষ্ট সময়ের জন্যেই সরকার এ কাজ করতে পারে। এ সময়ে অবশ্য সরকার তাদের ভরণ-পোষণের অর্থ দিতে বাধ্য থাকবে। প্রচলিত ‘ফ্রিজ’ করার নীতি থেকে এ নীতি শুধু ভিন্নই নয়, অনেক উন্নতও । হিজরের ব্যবস্থা ব্যবসায়ী ও শিল্পমালিকদের সতর্ক থাকতে বাধ্য করবে । ফলশ্রুতিতে ব্যবসা-বাণিজ্যে নৈতিক পরিবেশ বজায় থাকবে। ইসলামী সরকারের একটি প্রধান দায়িত্ব ও কর্তব্য হবে শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার পাওয়ার ব্যবস্থা করা। তাদের উপর যাতে যুলুম না হতে পারে তার যথোচিত ব্যবস্থা গ্রহণ করা। শ্রমিকদের মজুরী যেন তাদের জীবন-যাপনের জন্যে উপযুক্ত হয় তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব । ইসলামের মানবিক শ্রমনীতি আলোচনা প্রসঙ্গে যে সমস্ত মূলনীতির কথা বলা হয়েছে তার আলোকে সরকার একটা নিন্মতম মজুরী নির্ধারণ করে দেবে । ব্যবসায়ী ও শিল্পমালিকরা এই মজুরী দিতে বাধ্য থাকবে । বাস্তবতার আলোকেই সরকার শ্রমিকদের অন্যান্য সুবিধা দানের ব্যবস্থা সম্বলিত আইন প্রণয়ন করবে । শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণ, বাসস্থান, চিকিৎসা, বোনাস ইত্যাদির সুবিধাও এই আইনে থাকবে । এসব আইনের উদ্দেশ্য হবে শ্রমিকদের সত্যিকার স্বার্থ রক্ষা করা। শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উপর অস্বাভাবিক বোঝা চাপিয়ে দিয়ে অর্থনৈতিক উদ্যোগ নষ্ট করা কিছুতেই সমীচীন হবে না। ঘ. ব্যবসায় : ব্যবসায়ের সব অবৈধ ও অন্যায় পথ এবং প্রতারণামূলক কাজ নিষিদ্ধ করাই শুধু ইসলামী রাষ্ট্রের সরকারের দায়িত্ব নয়, বরং তার যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা তাও দেখা কর্তব্য। ইহৃতিকার অর্থাৎ অধিক লাভের আশায় পণ্য মজুদ রাখা ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ । ধোকাবাজি করা অন্যায় । ভেজাল দেয়া যে কোন বিচারেই মারাত্মক অপরাধ । ওজনে কারচুপিও তাই । এমনি বহু অপরাধ ও অন্যায়ের সুযোগ রয়েছে ব্যবসায়ে । এ সমস্তই প্রতিরোধ করা প্রয়োজন। না হলে এসবের রন্ধপথে ব্যবসায়ীরা লুটে নেবে জনসাধারণকে । উপরন্তু সাধারণ লোক ক্রমাগত ঠকতে থাকবে। এর প্রতিবিধানের জন্যে হযরত উমর ফারুক ৫৪ কট ইসলামের অর্থনৈতিক বিপ্রব www.amarboi.org

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।