খ. ভূমি ও কৃষি : ইসলামী সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে মীরাস বা উত্তরাধিকার আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা তা লক্ষ্য করা । বিশেষতঃ এতিম ও স্ত্রীলোক এই বিধানের সুফল পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে । আমাদের সমাজে ন্যায্য প্রাপ্য জমি হতে বোনেরা প্রায়ই বঞ্চিত হয়। সতভাই-বোনেরা বিতাড়িত হয়। নানার সম্পত্তির অংশ আদায় করতে দৌহিত্রদের বিচারালয়ের দ্বারস্থ হতে হয়। এর কারণ মীরাসী আইনের সুষ্ঠ প্রয়োগের অভাব। এ ব্যাপারে সরকারকে অবশ্যই কঠোর হতে হবে। পক্ষপাতহীন শাস্তি প্রয়োগের মাধ্যমেই এই দুর্নীতি দমন সম্ভব । অসিয়ত ও ওয়াকফকৃত জমি যেন সঠিকভাবে ব্যবহৃত হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে রাষ্ট্রকে । জমি যেন অনাবাদী ও পতিত পড়ে না থাকে সে ব্যবস্থা করা সরকারেরই দায়িত্ব । উপরস্তু জমির উৎপাদন ক্ষমতা, পরিমাণ ও গুণাগুণের ভিত্তিতে খাজনা ও খারাজ জনগণের জন্যে দুর্বিসহ ভারের কারণ হয়ে দীড়াচ্ছে কিনা তাও মাঝে মাঝে যাচাই করে দেখা সরকারের কর্তব্য। কৃষির জন্যে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে কৃষককে সাহায্য করাও দরকার । কৃষি পণ্যের বাজার, মূল্য ও সরবরাহের উপরও সরকারকে অবশ্যই নজর দিতে হবে ও নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। তা না হলে অন্যদিকে কৃষকও তার উৎপাদিত পণ্যের ন্যায়সঙ্গত দাম হতে বঞ্চিত হবে। তাছাড়া মূল্য বেড়ে গিয়ে জনগণেরও অসুবিধা সৃষ্টি করতে পারে। অর্থনীতির এই মৌলিক উৎপাদন প্রক্রিয়ার উপর তাই সতর্ক ও সজাগ দৃষ্টি রাখা সরকারের অপরিহার্য দায়িত্ব । গ. শিল্প ও শ্রমিক : যে সমস্ত জিনিসের বা পণ্যের ভোগ ও ব্যবহার ইসলামে নিষিদ্ধ । সেসব উৎপাদনের জন্যে শিল্প-কারখানা যেন দেশে গড়ে না ওঠে তা দেখা সরকারের দায়িত্ব । শিল্প-কারখানা যেন ইসলামী নীতির উপরই প্রতিষ্ঠিত হয় সে জন্যে প্রয়োজনীয় আইন ও আর্থিক কাঠামো দেশের অভ্যন্তরে গড়ে তুলতে হবে । ব্যবসায়ী ও শিল্পমালিকরা এসব আইন হাতে নিয়ে নিতে পারবে। এ ব্যবস্থাকে ইসলামী পরিভাষায় “হিজর” ইসলামের অর্থনৈতিক বিপ্রব $ ৫৩ www.amarboi.org
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।