ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

জনস্বার্থের ক্ষতি হলেও রাষ্ট্র তার বিরুদ্ধে সমুচিত ব্যবস্থা গ্রহণ করতে পারবে না, এ যেমন এক অস্বাভাবিক পদ্ধতি, তেমনি রাষ্ট্র প্রতিটি কাজে জনগণকে নিয়ন্ত্রণ করবে স্বেচ্ছাচারের ভিত্তিতে, সেও আর এক অস্বাভাবিক অবস্থা । ইসলাম এ দুয়ের মধ্যবর্তী পন্থা অনুসরণ করে। প্রকৃতপক্ষে মধ্যম পন্থাই উত্তম পন্থা। রাষ্ট্র অবশ্যই জনগণের তথা দেশের অর্থনীতিতে প্রয়োজনীয় ভাল বিষয়গুলি বাস্তবায়নের জন্যে চেষ্টা করবে। সঙ্গে সঙ্গে ক্ষতিকর ও অপ্রয়োজনীয় বিষয়গুলি উচ্ছেদও করবে। এটা রাষ্ট্রের ন্যায়সঙ্গত এখতিয়ার । কারণ ও ফলাফল পর্যালোচনা করা দরকার । সেগুলি হচ্ছে- ক. সম্পদ উপার্জন খ. ভূমি ও কৃষি গ. শিল্প ও শ্রমিক ঘ. ব্যবসায় এবং উ. দ্রব্যমূল্য ও বাজার। ক. সম্পদ উপার্জন : ইসলামী রাষ্ট্র অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবে ব্যক্তির উপার্জনের প্রতি । উপার্জনের পথ ও পদ্ধতি হালাল বা বৈধ হতে হবে। অবৈধ উপায়ে অর্জিত সমস্ত সম্পদ ইসলামী সরকার বাজেয়াপ্ত করে নেবে। কেননা সব অবৈধ পন্থাই হচ্ছে হারাম বা মুনকার এবং মুনকারের নির্মূল করা ইসলামী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব । যদি অন্যের জমি, সম্পত্তি বা অর্থ কেউ জোর-জবরদস্তিমূলকভাবে আত্মসাৎ করে থাকে তবে রাষ্ট্র তা উদ্ধার করে মূল বা প্রকৃত মালিককে ফিরিয়ে দেবে । তা সম্ভব না হলে এ ধন-সম্পদ বায়তুল মালে জমা হবে । এমনকি কোন শাসনকর্তা বা সরকারী কর্মচারী পদের সুযোগ নিয়ে বিস্ত-সম্পত্তি করলে তারও অংশবিশেষ সরকার বাজেয়াপ্ত করতে পারেন। যদি এ কাজ না করা হয়, তবে সমাজে দুর্বলের উপর সবলের অত্যাচার অব্যাহত থাকবে । পরিণামে তা রাষ্ট্রের ও সমাজের অকল্যাণ ও মারাত্মক দুর্গতি ডেকে আনবে । ৫২ + ইসলামের অর্থনৈতিক বিপ্রৰ www.amarboi.org

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।