ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

সুবিচার ব্যাহত হতে পারে এমন কোন অর্থনৈতিক নিয়ম বা নীতি কার্যকর করতে বা থাকতে দেয়া কিছুতেই সঙ্গত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সুবিচার ও সৎ কাজের যে আদেশ দিয়েছেন তা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্যে অবশ্য পালনীয়। এ থেকে কোন মুসলিম বা রাষ্ট্রীয় সরকার অব্যাহতি পেতে পারে না। একইভাবে অসৎকাজ হতে দূরে থাকার নিষেধাজ্ঞা পালনও এই উভয়ের জন্যে অবশ্য কর্তব্য । অর্থনৈতিক ক্ষেত্রে ব্যক্তি ও রাষ্ট্রকে অবশ্যই “মারূফ' বা সুনীতির প্রতিষ্ঠা এবং ‘মুনকার’ বা দুর্নীতির প্রতিরোধ করতে হবে । অর্থনীতিতে সুনীতি প্রতিষ্ঠার অর্থ হচ্ছে সমস্ত উপায়ে সুবিচারমূলক অর্থনীতি গড়ে তোলা । আর দুর্নীতির প্রতিরোধের অর্থ হচ্ছে সব ধরনের অর্থনৈতিক যুলুম ও শোষণের পথ বন্ধ করা । সুবিচার প্রতিষ্ঠা ও যুলুমের অবসানের জন্যে রাষ্ট্র প্রয়োজনীয় সব আইন রচনা করতে পারে। এই জন্যে প্রয়োজনীয় আইনগত ক্ষমতা আল্লাহ আল-কুরআনেই প্রদান করেছেন। ইসলামী সরকার আইন প্রয়োগ করে অবৈধ উপার্জনের সমস্ত পথ বন্ধ করে দিতে পারে, সব ধরনের অনাচারের উচ্ছেদ করতে পারে। এই উপায়েই সুদ, ঘুষ, মুনাফাখোরী, মজুতদারী, চোরাচালান, কালোবাজারী, পরদ্রব্য আত্মসাৎ, সব ধরনের জুয়া, হারাম সামগ্রীর উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে প্রচলিত সব ধরনের অসাধুতা ইত্যাদি সমস্ত প্রকারের অন্যায় অর্থনৈতিক কাজ সমূলে উৎপাটন করতে পারে এবং আইনের সাহায্যেই সরকার যাকাত আদায় ও বিলি-বন্টন, বায়তুল মালের সংগঠন ও ব্যবস্থাপনা, উত্তরাধিকার বা মীরাসী আইনের পূর্ণ বাস্তবায়ন, ইসলামী শ্রমনীতির রূপদান করযে হাঁসানার প্রবর্তন প্রভৃতি প্রয়োজনীয় অর্থনৈতিক কার্যক্রমও গ্রহণ করতে পারে। জনসাধারণের অর্থনৈতিক কার্যক্রম ও তার ফলাফল সম্বন্ধে সরকার উদাসীন থাকবে এটা কাম্যও নয়, বাস্তবসম্মত ব্যাপারও নয়। এক সময়ে ইংল্যান্ড ও ইউরোপের কয়েকটি দেশে 'লেইসেজ-ফেয়ার' Laissez faire তত্ত্ব চালু হয়েছিল। এই তত্ত্বের মোদ্দাকথা হচ্ছে, জনগণ ও রাষ্ট্র নিজের নিজের কাজ করে যাবে । কেউ কারো অধিকার ও কাজে হস্তক্ষেপ করবে না। ব্যক্তি বা গোষ্ঠীর অবিবেচনাপ্রসূত ও স্বার্থান্ধ তৎপরতার ফলে ইসলামের অর্থনৈতিক বিপ্রব $ ৫১ www.amarboi.org

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।