ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

পাবে না। যদি কোন কারণে লোকসান হয় তাহলে তা বহন করবে শুধুমাত্র অর্থ বা মূলধন বিনিয়োগকারী । উদ্যোক্তা বা শ্রমদানকারী ব্যক্তি তা বহন করবে না। তাছাড়া, অংশীদারিত্ব ভিত্তিতে যদি ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারণ করা যায়, কল-কারখানা গড়ে ওঠে তাহলে মূলধনের সংকট ত্রাস পাবে। সুদনির্ভর ব্যাংক এবং পুঁজিপতির অত্যাচার হতেও রেহাই পাওয়া যাবে । কেননা ব্যবসায় ও কল-কারখানা প্রতিষ্ঠার জন্যেই সবচেয়ে বেশী পরিমাণ পুঁজির প্রয়োজন হয়। খণের দরকারও হয় এই একই কারণে ।১ তাই এই উপায়ে যদি অর্থ সংস্থানের ব্যবস্থা হয় তবেই সুদতিত্তিক খণ কেউ নিতে চাইবে না । তার প্রয়োজনও হবে না। পুঁজিবাদী অর্থনীতিতে লগ্নী কারবারে বা খণ-ভিত্তিক ব্যবসায়ে যত শোষণ ও যুলুমের অবকাশ থাকে ইসলামী অর্থনীতি তা দূর করার মানসেই মুদারিবাতের প্রবর্তন করেছে। উপরন্তু বহু ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে তাদের সম্মিলিত ক্ষুদ্র সঞ্চয়ের সাহায্যে বিরাট আকারের পুঁজি গড়ে তুলতে এবং শরীয়তসম্মত যে কোন ব্যবসায় বা উৎপাদন কাজে বিনিয়োগ করতে পারে। এতে বিরাট আকারের ও ভারী ধরনের কল-কারখানা গড়ে উঠতে পারে। মজবুত হতে পারে অর্থনীতির সম্প্রসারণ ও দেশের আর্থিক বুনিয়াদ। এক্ষেত্রে মুনাফা বন্টন করার জন্যে অংশীদারদের মধ্যে পূর্বেই সরাসরি চুক্তি সম্পাদিত হতে হবে। পুঁজির অংশ অনুযায়ীই মুনাফা বন্টিত হবে, পূর্ব নির্ধারিত কোন হারে মুনাফা বন্টনের শর্ত থাকবে না। এভাবেই পুঁজিবাদী শোষণ ব্যবস্থার মূলোচ্ছেদ করেছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। ৯. ন্যায়সঙ্গত রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিধান ইসলামী অর্থনীতির মৌল উদ্দেশ্য হচ্ছে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা । অন্যসব অর্থনৈতিক বিবেচনাকে সামাজিক সুবিচার ও মূলনীতির আলোকেই বিচার-বিশ্লেষণ ও গ্রহণ করতে হবে । সামাজিক ও অর্থনৈতিক ১. সাম্প্রতিক কালে পৃথিবীর বহু মুসলিম দেশে তো বটেই, অনেক অমুসলিম দেশেও ইসলামী পদ্ধতির ব্যাংক, ফাইন্যান্সিং হাউস ও বীমা কোম্পানী প্রতিষ্ঠিত হয়েছে এই প্রয়োজন পূরণের তাগিদেই এবং সেসব প্রতিষ্ঠান ঈর্ষণীয় সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে। ৫০ + ইসলামের অর্থনৈতিক বিপ্লব www.amarboi.org

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।