ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশকের কথা ইসলামের অর্থনীতি সম্পর্কে জানার আগ্রহ জ্ঞান-অনুসন্ধিৎসু মানুষের মধ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অথচ এ বিষয়ে বাংলা ভাষায় পুস্তক খুবই কম। বলতে গেলে কয়েকটি অনুবাদ গ্রন্থ ছাড়া বাংলায় রচিত ইসলামী অর্থনীতির মৌলিক গ্রন্থের সংখ্যা একেবারে হাতে গোনা । ইদানিং অনেকেই এ বিষয়ে লেখালেখি করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জনাব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান এ বিষয়ে কয়েকটি প্রবন্ধ লিখেছেন যা পরে ‘ইসলামী অর্থনীতি : নির্বাচিত প্রবন্ধ’ নামে পুস্তকাকারে প্রকাশিত হয়েছে। ইসলামী অর্থনীতির একটি পূর্ণাঙ্গ বিপ্লবী রূপ তিনি পূর্বেই তুলে ধরেছেন ছোট একটি গ্রন্থে- যা ইসলামী সংস্কৃতিক কেন্দ্র, রাজশাহী থেকে ১৯৮০ সালে প্রকাশিত হয়। এ গ্রন্থটিই পরিমার্জিত ও বর্ধিত সংস্করণ আমরা প্রকাশ করলাম “ইসলামের অর্থনৈতিক বিপ্লব’ নামে । এ গ্রন্থে ইসলামী অর্থনীতির মৌলিক বিষয়সমূহ তুলে ধরা হয়েছে_ যা বর্তমান অর্থনৈতিক নৈরাজ্য ও বিশৃঙ্খলা এবং সীমাহীন হতাশা থেকে জাতিকে উদ্ধার করতে সক্ষম । পাঠকবৃন্দ বইটি পড়লে ইসলামী অর্থনীতির একটি মৌলিক ধারণা লাভ ছাড়াও রাসূলে কারীম (সা) ও খুলাফায়ে রাশেদার (রো) যুগেই অর্থনৈতিক কর্মকাণ্ডে ইসলাম কী বৈপ্লবিক পরিবর্তন সংঘটিত করেছিল সে বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। www.amarboi.org

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।