ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

এ প্রসঙ্গে আল-কুরআনে আল্লাহ তায়ালা বলেন- Pi EAE RT CRAG REGED OE SEO eR 25 42115 অর্থ : কে সেই লোক যে আল্লাহ তায়ালাকে করজে হাসানা (উত্তম ঝণ) দিতে প্রস্তুত আছে? কেউ যদি তা দেয়, তবে আল্লাহ তা বহুগুণ বৃদ্ধি করে দেবেন। (সূরা আল-বাকারাহ, আয়াত-২৪৫ ) এ ছাড়াও সূরা আল-মায়েদা (১২ আয়াত), সূরা আল-হাদীদ (১১ ও ১৮ আয়াত), সূরা আল-মুজাম্মিল (২০ আয়াত) প্রভৃতিতে আল্লাহ এই একই বিষয়ে বারংবার জোর দিয়েছেন। প্রকৃতপক্ষে আল্লাহকে খণ দেয়ার অর্থ হচ্ছে অভাবগ্রস্ত ও দারিদ্্যপীড়িত লোকদের বিনাসুদে ঝণ দেয়া। এই খণ পরিশোধের জন্যে সঙ্গত সময় দেয়াও কর্তব্য । মুদারিবাত বা অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায় প্রচলন ও ইসলামী অর্থনীতি ব্যবস্থার এক অনন্য অবদান ৷ সমাজে এমন বহু লোক রয়েছে, যাদের নিকট প্রচুর অর্থ রয়েছে। কিন্তু তা কাজে লাগাবার মতো শ্রমশক্তি বা ব্যবসায়িক বুদ্ধি তাদের হয়তো নেই। হয়তো বা শরিয়তী কারণে তাদের এ জাতীয় কাজ করার সুযোগ বা সাধ্য নেই। অনুরূপভাবে সমাজে এমন বহু লোক রয়েছে যাদের প্রয়োজনীয় শ্রমশক্তি ও ব্যবসায়িক বুদ্ধির অভাব নেই । অভাব শুধু প্রয়োজনীয় অর্থের । যদি এই দুই ধরনের লোকের মধ্যে সমন্বয় সাধন করা যায় তাহলে সমাজে উৎপাদন, কর্মসংস্থান ও অর্থাগমের নতুন পথ উন্মুক্ত হবে এবং এর ফলে এ দুই শ্রেণীর লোকেরই শুধু উপকার হবে তাই নয়, সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নের পথ প্রশস্ত হবে। মুদারিবাতের গুরুত্ব এই জন্যে যে, এভাবে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায় বা উৎপাদন প্রতিষ্ঠান হতে যে মুনাফা অর্জিত হয় তা পূর্ব নির্ধারিত অংশ বা হার অনুযায়ী উভয়ের মধ্যে ভাগ হবে । কিন্তু মুনাফা না হলে উভয়ে কিছুই ইসলামের অর্থনৈতিক বিপ্রব + ৪৯ www.amarboi.org

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।