ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

মুত্তাকীনরাই। কারণ আল্লাহ রাব্বুল আলামীন মুত্তাকীন হওয়ার শর্তের মধ্যেই তারই দেয়া রিযিক থেকে ব্যয়ের নির্দেশ দিয়েছেন। একদিন পতাকা উডডীন হয়েছিলো বিশ্বের দিকে দিকে । কিন্তু যখনই মুসলমান তা থেকে হাত গুটিয়ে নিয়ে আত্মকেন্দ্রিক হয়ে গেল, বিত্তবৈভব সঞ্চয় করে সম্পদের পাহাড় গড়ে তুললো তখনই দুনিয়ার বাদশাহী তার হাত ছাড়া হয়ে গেলো । ৮. করযে হাসানা ও মুদারিবাতের প্রবর্তন ইসলাম প্রবর্তিত বৈপ্লবিক অর্থনৈতিক ব্যবস্থাসমূহের মধ্যে করযে হাসানা ও মুদারিবাত অন্যতম । বৈশিষ্ট্য ও কার্যকারিতার দিক থেকে এ ছিল সমকালীন অর্থনীতিতে এক বলিষ্ঠ ও ভিন্নতর পদক্ষেপ। সুদমুক্ত অর্থনীতি বাস্তবায়নের জন্যে করযে হাসানা ও মুদারিবাত ছিল অন্যতম কার্যকর হাতিয়ার প্রকৃতপক্ষে রাসূলে কারীম (সা)-এর জীবন হতে শুরু করে আব্বাসীয় খিলাফতের পরেও সুদীর্ঘ তিনশত বছরেরও বেশী এ দুটি বিষয় ইসলামী সমাজে যথাযথ চালু ছিল বলেই সুদ ইসলামী অর্থনীতির ত্রিসীমানায় ঘেষতে পারেনি । এখনও সুষ্ঠুভাবে এ দুয়ের প্রবর্তন করতে পারলে সুদ সমাজ হতে বিদায় নিতে বাধ্য । হযরত উমর ফারুক (রা)-এর সময়েই বায়তুল মাল হতে করযে হাসানা দেবার রীতি ব্যাপকভাবে চালু হয়। ব্যক্তিগত প্রয়োজন ছাড়াও ব্যবসায়িক বিনিয়োগ ও কৃষি কাজে ব্যবহারের জন্যেও বায়তুল মাল হতে করযে হাসানা নেবার ব্যবস্থা ছিল। এক্ষেত্রে স্ত্রী-পুরুষের মধ্যে কোন পার্থক্য বা পক্ষপাতিত্ব করা হতো না। জনসাধারণ ছাড়াও সরকারী কর্মচারীরাও নিজেদের চাকুরীর জামানতে বায়তুল মাল হতে খণ নিতে পারতো । প্রসঙ্গতঃ একথা মনে রাখা দরকার, বায়তুল মাল ছাড়াও ইসলামী সমাজে পরস্পর পরস্পরের কাছ থেকে করযে হাসানা সব সময়েই নিতে পারবে। বরং এ সাহায্য করার জন্যে মন-মানসিকতার দিক থেকে সম্পদশালী ব্যক্তিগণ সব সময়েই প্রস্তুত থাকবেন। ৪৮ + ইসলামের অর্থনৈতিক বিপ্রব www.amarboi.org

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।