ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

উপরে উদ্ধৃত আল্‌-কুরআনের আয়াত ও হাদীস হতে একথাই প্রমাণ হয় যে, উদ্বৃত্ত অর্থ আল্লাহর রাস্তায় দান করাই সবচেয়ে উত্তম । মুসলমান হিসেবে এভাবেই আল্লাহ ও তার রাসূলের (সা) সন্তুষ্টি অর্জন করা সম্ভব। আর প্রত্যেক মুসলমানের একান্তভাবে তাই কাম্য । ঘ. আল্লাহর পথে ব্যয় : মুসলমান থাকার শর্ত পূরণ করার জন্যেই আল্লাহর রাস্তায় ব্যয় করা অত্যাবশ্যক । সূরা বাকারার একেবারে শুরুতেই আল্লাহ মুত্তাকীনদের যে পরিচয় প্রদান করেছেন সেখানে দ্বর্থহীন ভাষায় বলেছেন-_ “A 2A GA 4 পি Ace 2 পি লি... ! ০৮:৬২ ০৪৮11 ৭ ৫ 4৬ 8০১ ৮0011 4415 Less sll Ls AL ১৬০৬৪ , ০১৬৬১৪৫১৪১০ অর্থ : এটি সেই কিতাব যাতে কোন সন্দেহ নেই। মুত্তাকীদের জন্যে এতে রয়েছে পথ নির্দেশ ৷ যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং তাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে ব্যয় করে। (সূরা আল-বাকারা : আয়াত-২-৩) বস্তুতঃপক্ষে আল্লাহর রাস্তায় তারই দেওয়া রিযিক হতে ব্যয়ের কোন বিকল্প নেই। ইসলামকে প্রতিষ্ঠিত রাখতে হলে, একে প্রতিষ্ঠিত দেখতে চাইলে যে ব্যয় করতে হবে তার জন্যে সকল মুসলমানকেই এগিয়ে আসতে হবে । দ্বীন প্রতিষ্ঠার যে নানামুখী কর্মসূচী রয়েছে সেসবের জন্যে যেমন মুক্ত হস্তে ব্যয় করা অপরিহার্য তেমনি ইসলামের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে অপপ্রচার ও সাংস্কৃতিক আগ্রাসন চলছে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে এর স্রোতে ভেসে যাবে মুসলিম নামসর্বস্ব তরুণ-তরুণীরা । ইসলামবিরোধী শক্তিসমূহ যে বিপুল আয়োজন, সামর্থ্য ও পরিকল্পনা নিয়ে ইসলামকে তার ভিতর ও বাহির থেকে ধ্বংসের পাঁয়তারা করে চলেছে তার প্রতিবিধানের জন্যে যেমন চাই বলিষ্ঠ ও পরিকল্পিত কর্মসূচী তেমনি ইসলামের অর্থনৈতিক বিপ্রব $ ৪৭ www.amarboi.org

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।