ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

সমাজের জন্যে ক্ষতিকর হতে পারে । এ জন্যে মদ্যপান, ব্যভিচার, জুয়া, নাচ-গান, রং-তামাসা, বাজী-লটারী, নৈতিকতা বিরোধী বিলাস-ব্যসন, সোনা-রূপার তৈজসপত্র ব্যবহার সবই নিষিদ্ধ। এসব নিষিদ্ধ পথ পরিত্যাগ করে নিজের ও নিজের পরিবার-পরিজনের জন্যে স্বাভাবিক ব্যয় নির্বাহ ও মধ্যম ধরনের জীবন যাপন করার জন্যেই ইসলাম নির্দেশ দেয় । খ. লাভজনক প্রতিষ্ঠান বা ব্যবসায়ে বিনিয়োগ : নিজের প্রয়োজনীয় ব্যক্তিগত ও সাংসারিক ব্যয় নির্বাহের পর উদ্বৃত্ত ধনসম্পদকে ব্যবসায়, কৃষি, শিল্প কিংবা এই ধরনের অন্যান্য অর্থকরী কাজে বিনিয়োগ করার নির্দেশ ইসলামে রয়েছে। নিজের পক্ষে এককভাবে সম্ভব না হলে অন্যের সাথে লাভ-ক্ষতির অংশীদারিত্ব বা মুদারিবাতের ভিত্তিতেও এই জাতীয় কাজে অর্থ বিনিয়োগ করার সুযোগ রয়েছে। এই সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড অবশ্যই ইসলামী শরীয়তসম্মত হতে হবে । গ. দান ও সদ্কাহ : নিজস্ব ও পারিবারিক খরচ মিটিয়ে ও ব্যবসায়ে বিনিয়োগের পরেও যদি উদ্বৃত্ত অর্থ থাকে তবে তা থেকে দান ও সদকাহ করাই উত্তম। এ প্রসঙ্গে আল্-কুরআনে যে নির্দেশ রয়েছে তা হচ্ছে- 85755 8-91৮/5-0 8৬৮2315০৬1৭ রে ৩-৪৮৮১113 ৮০21 |১ ১:৪১ sly ৯০৯ -৯৯এ। ০৫ অর্থ : তারা জিজ্ঞেস করে যে, তারা কি খরচ করবে ? বলে দিন যে, তোমরা তোমাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সমাজ ও জাতির জন্যে ব্যয় করো। (সূরা আল্‌-বাকারাহ : আয়াত-২১৫) রাসূলে কারীম (সা) এই সূত্রে বলেছেন- “হে আদম সন্তান! তুমি যদি তোমার উদ্বৃত্ত সম্পদ আল্লাহর ওয়াস্তে ব্যয় কর তবে তা তোমার জন্যে উত্তম। আর যদি তা থেকে বিরত থাক, তবে তাতে তোমার অকল্যাণ ।” (তিরমিযী) ৪৬ ক ইসলামের অর্থনৈতিক বিপ্লব www.amarboi.org

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।