বন্টনের ক্ষেত্রে এই বৈধতা বা হালাল-হারামের পার্থক্য নেই। সেখানে সরকারের অনুমোদন সাপেক্ষে অর্থাৎ লাইসেন্স করে নিলে সব ধরনের উপার্জনের পন্থাই বৈধ । সরকারকে ধার্যকৃত কর, ফি, বা শুন্ধ দিলেই এসব উৎস হতে যে কোন পরিমাণ আয়েই তার বৈধ মালিকানা স্বীকৃত হবে। পুঁজিবাদী অর্থনীতিতে উৎপাদন, ভোগ ও বন্টনের ক্ষেত্রে কোন শেষসীমা বা বৈধ-অবৈধতার প্রশ্ন নেই । এমন কি যেসব পন্থায় উৎপাদন সমাজের জন্যে ক্ষতিকর ও যেসব পন্থায় ভোগ সমাজের জন্যে বিপর্যয় সৃষ্টিকারী সেসবও সমাজ ও অর্থনীতিতে অপ্রতিহতভাবে চলতে পারে। শর্ত শুধু লাইসেন্স করে নেওয়া বা নির্দিষ্ট হারে কর বা শুল্ক নিয়মিত পরিশোধ করে দেয়া। সমাজতন্ত্রের অবস্থাও প্রায় একই রকম । তফাৎ এই যে, সেখানে উপার্জন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত ও অতি মাত্রায় সীমিত। তবে ভোগের ক্ষেত্রে পার্টির উর্ধতন কর্মকর্তাদের জন্যে এ নিয়ন্ত্রণ সব সময়ই শিথিলযোগ্য । ইসলামে এই দুই ধরনের নীতির কোনটিই সমর্থন করা হয়নি। যা বৈধ ও যে পরিমাণ বৈধ তা সকলের জন্যেই সমভাবে প্রযোজ্য । অনুরূপভাবে যা নিষিদ্ধ তা সকলের জন্যেই সমভাবে নিষিদ্ধ। বৈধ উপায়ে যে সম্পদ ও অর্থ অর্জিত হয়, তা ব্যবহারের ক্ষেত্রেও ইসলাম বিধি-নিষেধ আরোপ করেছে। ব্যক্তিকে এ ব্যাপারে একেবারে স্বাধীন, অপ্রতিদ্বন্থা ও বাধা-বন্ধনহীনভাবে ছেড়ে দেয়া হয়নি। হালালভাবে প্রাপ্ত বা উপার্জিত সম্পদ মাত্র চার উপায়েই ব্যবহার করার অনুমতি দেয়া হয়েছে। যথা- ক. বৈধ বা হালাল পন্থায় ভোগ; খ. লাভজনক প্রতিষ্ঠান বা ব্যবসায়ে বিনিয়োগ; গ. দান-সদৃকাহ এবং ঘ. আল্লাহর পথে ব্যয়। ক. বৈধ বা হালাল পন্থায় ভোগ : ইসলামী সমাজে মানুষ তাদের বৈধ আয়ও এমনভাবে ব্যয় করতে পারবে না যা তাদের নিজেদের চরিত্রের ও ইসলামের অর্থনৈতিক বিপ্রব + ৪৫ www.amarboi.org
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।