বিষয় শরীয়তের দৃষ্টিতে হালাল বা বৈধ সে সবের উৎপাদন, ভোগ ও বন্টনের স্বাধীনতা দেয়া হয়েছে। ইসলামী রাষ্ট্র ও সমাজ জীবনের মৌলিক নীতিমালার অন্যতম মূখ্য নীতি হচ্ছে “আমর বিল মারুফ’ বা সৎ কাজের আদেশ এবং ‘নেহী আনিল মুনকার" বা অসৎ কাজে নিষেধ করা । ইসলামী অর্থনীতির ক্ষেত্রেও এই বিধান অবশ্য পালনীয়। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল-কুরআনে ঘোষণা করেছেন- 2১৫১111051 2/০]। ৬০৭১৯০৪০০৬০ Loz EL ০০1০১ ০৪০৪ (513 অর্থ : তারা (মুমিন মুসলমান) এরূপ ভাল লোক যে, যদি আমি (আল্লাহ) তাদেরকে দুনিয়াতে ক্ষমতা দান করি তবে তারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, সৎকাজ করতে নির্দেশ দেয় এবং অসৎ কাজ হতে লোকদের ফিরিয়ে রাখে । (সূরা আল-হজ্জ : ৪১ আয়াত ।) আল-কুরআনেরই অন্যত্র বলা হয়েছে- প ৯৪৪৪০ 1৯৪৪১ bl pas Hl ans ৮৬৩: ১১১৯৬ a ০০ 05১ dyad অর্থ : মুমিন নর-নারী পরস্পর পরস্পরের বন্ধু । তারা ভাল কাজের উপদেশ দেয় এবং মন্দ কাজ করতে নিষেধ করে । (সূরা তাওবা : ৭১ আয়াত ৷) হালাল বা বৈধ পদ্ধতিতে যে কেউ অর্থ উপার্জনের পূর্ণ স্বাধীনতা রাখে। এজন্যে সে নিজের পছন্দসই যে কোন উপায় ও পথ অবলম্বন করতে পারে। এর সাহায্যে যে কোন পরিমাণ অর্থও রোজগার করতে পারে। কিন্তু হারাম পদ্ধতিতে একটি পয়সাও উপার্জন করার অধিকার ইসলাম স্বীকার করেনি বা ইসলামী রাষ্ট্রে সে সুযোগ থাকে না, কাউকে দেয়া হয় না। বস্তুতপক্ষে হালাল অর্জন ও হারাম বর্জন ইসলামী জীবন ব্যবস্থার Corner stone বা ভিত্তি প্রস্তর। ইসলাম-পূর্ব যুগে তো দূরের কথা বর্তমান সভ্য যুগেও অন্যান্য মতাদর্শ বা ইজমভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় উপার্জন, ভোগ ও 88 * ইসলামের অর্থনৈতিক বিপ্রব www.amarboi.org
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।