হয়েছে। প্রথমতঃ পিতার দিক হতে ৷ দ্বিতীয়তঃ স্বামীর দিক হতে । পিতার মৃত্যুর পর তার সম্পত্তিতে কন্যার অধিকার বর্তাবে। একইভাবে স্বামীর মৃত্যুর পর তার সম্পত্তিতে স্ত্রীর অধিকার প্রতিষ্ঠিত হবে। উপরত্ত স্ত্রী তার দেন-মোহরও পাবে। এভাবেই পিতা ও স্বামীর সম্পত্তিতে যুগপৎ উত্তরাধিকারত্ত প্রদান করা হয়েছে নারীকে । যদি কোন কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় তাহলে ইদ্দৎ পালনের সময়ে ভরণ-পোষণের সমুদয় ব্যয়ভার বহন করতে হবে স্বামীকেই। তাছাড়া স্বামী মারা গেলে তখনও তার মধ্যে স্ত্রী অন্যত্র পুনরায় বিবাহ না করে। এ সময়ের খরচও স্বামীর পরিত্যক্ত সম্পত্তি হতেই বহন করা হবে। প্রসঙ্গত স্মরণীয় যে, ইসলামের এই কালজয়ী, যুগান্তকারী ও বৈপ্রবিক পদক্ষেপ যখন গৃহীত হয়েছিল নারী তখন বিবেচিত হতো সাধারণ পণ্যের মতো। বাজারে যেমন পণ্য সামগ্রী বিক্রয় হয় সেভাবে তাদেরকেও ক্রয়-বিক্রয় করা হতো। কন্যা সন্তান জন্মানো ছিল অপরাধের শামিল । তাদেরকে জীবন্ত মাটিতে পুতে ফেলা হতো। ইসলাম পূর্ববর্তী কোন সমাজেই নারীর সামাজিক অধিকারের ও সেই সঙ্গে অর্থনৈতিক স্বাধীনতা ও অধিকারের স্বীকৃতি ছিল না। কি স্বামীর সম্পত্তি, কি পিতার সম্পত্তি কোন কিছুতেই তাদের স্বাভাবিক ওয়ারিশতৃ বা উত্তরাধিকারত্বের আইন ছিল না। ইসলামী বিধানের অনুকরণে বহু শতাব্দী পরে ইউরোপে নারীকে কিছুটা অধিকার ও সম্মানের পাত্রী হিসেবে মর্যাদা দেবার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনক্রমেই তা ইসলামে প্রদত্ত সম্মান, অধিকার ও প্রতিষ্ঠার সমতুল্য নয়। মানুষের রচিত বিধানে তা সম্ভবও নয়। ৭. বৈধ পন্থায় উৎপাদন, ভোগ ও বন্টনের নির্দেশ ইসলামী বিধানে ব্যবহারিক জীবনে কিছু কাজকে হালাল বা বৈধ এবং কিছু কাজকে হারাম বা অবৈধ বলে চিহ্নিত করা হয়েছে। উৎপাদন, ভোগ ও বন্টনের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য ৷ ইসলামী বিধান অনুযায়ী যে কেউ স্বাধীন ও অবাধ প্রচেষ্টার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে। যে সমস্ত ইসলামের অর্থনৈতিক বিপ্রব $ ৪৩ www.amarboi.org
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।