রাষ্ট্রের দখলে চলে যাবে। রাষ্ট্রই তা পুনরায় কৃষকদের মধ্যে বিলি-বন্টন করে দেবে। উন্নত কৃষি ব্যবস্থার মূখ্য শর্ত হিসেবেই উন্নত ভূমি স্বত্ব ও ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তন হওয়া দরকার । এ জন্যে ইসলামী অর্থনীতির সেই প্রারম্ভিক যুগে বিশ্ব মানবতার কল্যাণকামী ও শান্তির পথিকৃৎ হযরত মুহাম্মদ (সা) এবং মহান খুলাফায়ে রাশেদীন (রা) আল-কুরআন ও সুন্নাহর আলোকে যে ভূমি স্বত্ব ও ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তন করে ছিলেন তা আজও বিশ্বের শ্ৰেষ্ঠ বিধান। মানবিক, সামাজিক ও অর্থনৈতিক- যে কোন দিক দিয়েই এর সমকক্ষ ও সমতুল্য কোন বিধানই আজকের পৃথিবীতে নেই। ৬. সম্পত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠা ইসলামী অর্থনীতির অন্যতম বৈপ্লবিক দিক, সম্পত্তিতে নারীর অধিকারের স্বীকৃতি ও প্রতিষ্ঠা। ইসলাম-পূর্ব যুগে সাধারণভাবে সম্পত্তিতে নারীদের কোন অধিকার ছিল না। ক্ষেত্র বিশেষে অনুকম্পাবশতঃ কাউকে কিছু দিলেও তা ছিল নিতান্তই দয়ার দান, অধিকার হিসেবে নয়। তার পরিমাণও যৎসামান্য, কিন্তু কখনোই কন্যারা পিতার বা স্ত্রীরা স্বামীর সম্পত্তির মালিকানা বা উত্তরাধিকারত্ব লাভ করতো না। বরং নারীরা নিজেরাই ছিল পণ্য সামগ্রীর মতো । এই অবস্থার অবসান ও প্রতিবিধানের জন্যে আল্লাহ সম্পত্তির ওয়ারিশ বা উত্তরাধিকারিণী হিসেবে নারীদের অংশ নির্দিষ্ট করে দিলেন। সেই প্রথম পৃথিবীর মাতা, ভগ, স্ত্রী ও কন্যা হিসেবে সম্পত্তিতে নারীর অধিকার ও অংশ স্বীকৃত ও প্রতিষ্ঠিত হলো । কিন্তু পরিতাপের বিষয়, এখনও পৃথিবীর অন্যান্য ধর্ম ও যতবাদভিত্তিক রাষ্ট্রে নারীর এই গণতান্ত্রিক ও স্বাভাবিক অধিকারের সার্বজনীন স্বীকৃতি পরিলক্ষিত হয় না। এ থেকেই ইসলামের অর্থনৈতিক বিধানের শ্রেষ্ঠত্, আধুনিকত্ ও বিপ্ুবী স্বরূপ উপলব্ধি করা যায়। . ইসলামে নারীকে দুই দিক দিয়ে সম্পত্তিতে অংশীদারিত্ব প্রদান করা ৪২ + ইসলামের অর্থনৈতিক বিপ্লব www.amarboi.org
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।