জমি পতিত রাখাকে ইসলাম সমর্থন করেনি । সে জমি রাষ্ট্রেরই হোক আর ব্যক্তিরই হোক। জমির মালিক যদি বৃদ্ধ, পংগু, দুর্বল, শিশু বা স্ত্রীলোক হয় অথবা নিজে চাষাবাদ করতে অনিচ্ছুক বা অসমর্থ হয় তবে অন্যের দ্বারা জমি চাষ করাতে হবে । এ প্রসঙ্গে রাসূলে কারীমের (সা) নির্দেশ হচ্ছে “যার অতিরিক্ত জমি রয়েছে সে তা হয় নিজে চাষ করবে, অন্যথায় তার কোন ভাইয়ের দ্বারা চাষ করাবে অথবা তাকে চাষ করতে দেবে ।” (ইবনে মাজাহ) অন্য এক হাদীসে রাসূলুল্লাহ (সা) বলেন- “সেই জমি নিজেরা চাষ কর কিংবা অন্যদের দ্বারা চাষ করাও ৷” (মুসলিম) উপরে বর্ণিত হাদীস দু'টির আলোকেই হযরত উমর ফারুক (রা) হযরত বিলাল ইবনুল হারেস রো)-এর নিকট হতে রাসূলে কারীম (সা) প্রদত্ত জমির যে পরিমাণ তার চাষের সাধ্যাতীত ছিল তা ফিরিয়ে নিয়েছিলেন এবং মুসলমানদের মধ্যে পুনর্বন্টন করে দিয়েছিলেন । কিছু দেশ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অন্য দিকে ফসলের দাম কমে যাওয়ার ভয়ে হাজার হাজার একর জমি ইচ্ছাকৃতভাবে অনাবাদী ও পতিত রাখা হচ্ছে। এর ফলে সামগ্রিকভাবে পৃথিবীতে খাদ্য উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না। বিশ্বে খাদ্যের অনটন লেগেই রয়েছে। তাই জমি যেমন ইচ্ছাকৃতভাবে অনাবাদী ও পতিত রাখা যাবে না তেমনি সমস্ত পতিত জমিও চাষের আওতায় আনতে হবে । ইসলামী অর্থনীতির দাবীই তাই। এই অর্থনৈতিক ব্যবস্থায় পতিত জমি শুধু ব্যক্তিকে চাষ করতেই বলা হয়নি, উৎসাহ দেবার জন্যে এ জমিতে তার মালিকানাও স্বীকার করা হয়েছে। রাসূলে কারীম (সা) বলেছেন- “যে লোক পোড়ো ও অনাবাদী জমি আবাদ ও চাষযোগ্য করে নেবে সে তার মালিক হবে।” (আবু দাউদ) ইচ্ছাকৃতভাবে জমি কিছুতেই অনাবাদী রাখার সুযোগ ইসলামী অর্থনীতিতে নেই। বরং জমি চাষের জন্যে এতদূর হুকুম দেওয়া হয়েছে যে, ইচ্ছাকৃতভাবে কোন আবাদী জমি পর পর তিন বছর চাষ না করলে তা ইসলামের অর্থনৈতিক বিপ্লব ৪১ www.amarboi.org
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।