ইসলামী ভূমিস্বত্ব নীতি অনুযায়ী জমির মালিকানা লাভ ও ভোগ-দখলের দৃষ্টিতে জমিকে চারটি প্রধান ভাগে ভাগ করা যায়। সেগুলি হচ্ছে- ক. আবাদী ও মালিকানাধীন জমি । মালিকের বৈধ অনুমতি ব্যতীত এই জমি অপর কেউ ব্যবহার বা অংশ দখল করতে পারবে না। খ. কারো মালিকানাভূক্ত হওয়া সত্বেও পতিত আবাদ অযোগ্য জমি। এই জমিতে বসবাস নেই, কৃষি কাজ হয় না, ফলমূলেরও চাষ হয় না। এই শ্রেণীর জমিও মালিকেরই অধিকারতুক্ত থাকবে । গ. জনগণের সাধারণ কল্যাণের জন্যে নির্দিষ্ট জমি ৷ গবাদি পশুর জন্যে নির্দিষ্ট চারণ ভূমি, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, স্কুল-কলেজ ইত্যাদি সর্বসাধারণের ব্যবহারের জন্যে নির্দিষ্ট জমি এই শ্রেণীর আওতাভুক্ত । ঘ. অনাবাদী ও পরিত্যক্ত জমি- যার কোন মালিক নেই বা কেউ ভোগ-দখলও করছে না। এ ধরনের জমির বিলি-বন্টন সম্পর্কে ইসলামী রাষ্ট্রের প্রশাসনই সিদ্ধান্ত গ্রহণ করবে। “অনাবাদী, অনুর্বর, মালিকহীন ও উত্তরাধিকারহীন জমি-জায়গা এবং যে জমিতে কেউ চাষাবাদ ও ফসল ফলানোর কাজ করে না তা ইসলামী রাষ্ট্রের উপযুক্ত লোকদের মধ্যে বণ্টন করে দেয়া রাষ্ট্র প্রধানের দায়িত্ব ও কর্তব্য। এ ব্যাপারে সকল মুসলমানের সাধারণ ও নির্বিশেষ অধিকার স্বীকার ও সর্বসাধারণের কল্যাণ সাধনই নীতি হিসেবে গ্রহণ করতে হবে ।” (আবু ইউসুফ-কিতাবুল খারাজ) ইসলামী অর্থনীতিতে মাত্র একপ্রকার ভূমি স্বতৃই স্বীকৃত-রাষ্ট্রের সঙ্গে সরাসরি, ভূমি মালিকের সম্পর্ক । কারণ, পীয়র, মার্কুইস, লর্ড, জমিদার, তালুকদার, জায়গীরদার প্রমুখ মধ্যস্বত্রে কোন অবকাশই ইসলামী অর্থনীতিতে নেই। সে কারণেই শোষণও নেই। উপরন্তু রাজস্বের ক্ষেত্রে ওশর (ক্ষেত্র বিশেষে ওশরের অর্ধেক) ও খারাজ দেয়ার ব্যবস্থা থাকায় জমির মালিক বা কৃষকদের উপর ইনসাফ ও ইহসান করা হয়েছে। পৃথিবীর আর কোন ব্যবস্থাতেই এমন স্বাভাবিক ও সহজ নিয়ম আগেও ছিল না, এখনও নেই। ৪০ ক ইসলামের অর্থনৈতিক বিপ্লব www.amarboi.org
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।