ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

এই অবস্থার প্রতিক্রিয়া স্বরূপ সমাজতান্ত্রিক ভূমিস্বত্ব নীতিতে জমির ব্যক্তি মালিকানা শুধু অস্বীকারই করা হয়নি, বরং ব্যক্তিকে জমি হতে উচ্ছেদ করা হয়েছে। সমস্ত জমি রাষ্ট্রের একচ্ছত্র মালিকানায় আনা হয়েছে। কিন্তু তা বিনা রক্তপাতে শুধুমাত্র আইন প্রয়োগ করে হয়নি। বরং লক্ষ লক্ষ লোককে নির্বাসনে পাঠানো হয়েছে । কনসেনট্রেশন ক্যাম্প বা বন্দী শিবিরে পাঠানো হয়েছে আরও বহু সহম্বকে। নির্মমভাবে হত্যা করা হয়েছে হাজার হাজার ভূম্বামীকে। তবেই জমি রাষ্ট্রয়াত্তকরণ করা সম্ভব হয়েছিল। উপরন্তু কৃষকদের এই রাষ্ট্রীয় ও যৌথখামারে কাজ করতে বাধ্য করা হয়েছে। বিনিময়ে অনেক সময় তাদের ভরণ-পোষণের উপযুক্ত ন্যুনতম পারিশ্রমিকও জোটেনি । এই ব্যবস্থা শুধু অমানবিকই নয়, অস্বাভাবিকও। এই উভয় প্রকার ভূমি ব্যবস্থাই আসলে বঞ্চনামূলক ও স্বভাববিরোধী । পুঁজিবাদী ব্যবস্থায় সমাজ ও জাতি বঞ্চিত, সমাজতন্ত্রে ব্যক্তি মানুষ শুধু বঞ্চিতই নয়, বরং শোষিত ও নিপীড়িত। এই অবস্থা যেন আদৌ সৃষ্টি না হয় সে জন্যে চৌদ্দশত বছর পূর্বেই ইসলাম তার অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমি স্বত্বনীতি ঘোষণা করেছিল। আব্বাসীয় খিলাফত পর্যন্ত সে নীতি অনুসারে ভূমির বিলি-বন্টন ও মালিকানা নির্ধারিত হতো । ইসলামের নির্দেশ হচ্ছে- ব্যক্তি ভূমির মালিকানা লাভ করবে । তবে নিরংকুশ মালিকানা তার নয়, তা একমাত্র আল্লাহরই । আল-কুরআনে আল্লাহ ঘোষণা করেছেন- ০ 24-৮৬৫১০৫৮৮-এ ৯৪ অর্থ : জমি আল্লাহ তা'য়ালার । তার বান্দাহদের মধ্যে থেকে তিনি যাকে ইচ্ছা তার উত্তরাধিকারত্ব দান করে থাকেন । (সূরা আল-আরাফ : ১২৮ আয়াত) রাসূলে কারীমের (সা) হাদীসও এই বক্তব্যকে সপ্রমাণ করে । “আমি সাক্ষ্য দিচ্ছি, রাসূলুল্লাহ (সা) চূড়ান্ত ফায়সালা করে দিয়েছেন যে, জমি-জায়গা সব কিছুই আল্লাহর । মানুষ তারই দাস। এতএব যে ব্যক্তি অনাবাদী জমি চাষ উপযোগী ও উৎপাদনক্ষম করে তুলবে তার মালিকানা লাভে সেই-ই অগ্রাধিকার পাবে ।” (আবু দাউদ) ইসলামের অর্থনৈতিক বিপ্রব + ৩৯ www.amarboi.org

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।