ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

না। এই সঙ্গে ঘুষও দিতে হয় সংশ্লিষ্ট কর্মচারীদের । ফলে খাজনার চেয়ে বাজনাই হয়ে দাড়ায় বেশী । কৃষকের খাজনা পরিশোধের সামর্থ্য এতে একেবারেই হাস পায়। পরিণামে তার জমি ক্রোক হয়, নীলামে চড়ে। এককালের মোটামুটি সচ্ছল কৃষক ভূমিহীন কৃষকদের কাতারে এসে দীড়ায়। অথচ উশর পদ্ধতিতে ভূমি রাজস্ব আদায় হলে আদৌ এই দুর্ভাগ্যজনক অবস্থার সৃষ্টি হতে পারতো না। ইসলামী রাষ্ট্রে মুসলিমদেরও তাদের ভূমি ব্যবহার ও ভোগ-দখলের জন্যে নির্দিষ্ট হারে ভূমি রাজস্ব দিতে হয় । একে বলে “খারাজ' । ভূমির উৎপাদন ক্ষমতা, পানি সেচের প্রয়োজনীয়তা, ফসলের প্রকৃতি প্রভৃতি নিরূপণ করেই এবং অমুসলিম কৃষক প্রতিনিধিদের সঙ্গে পরামর্শক্রমে “খারাজ' নির্ধারিত হবে । বছরে তা একবারই মাত্র দিতে হবে। রাষ্ট্রই নির্ধারণ করবে খারাজ কিভাবে আদায় হবে- ফসলে অথবা নগদ অর্থে । মুসলিম ও অমুসলিমদের ভূমি রাজস্বের মধ্যে এই পার্থক্যের কারণ হচ্ছে, মুসলমানগণ যেন বেশী করে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশ গ্রহণের জন্যে বায়তুল মালকে শক্তিশালী করে তুলতে পারে এবং অমুসলিম নাগরিকরা যেন আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত নাহয়। নানা ধরনের ভূমিস্বতৃ ব্যবস্থা চালু রয়েছে। ইউরোপে, বিশেষত ইংল্যাণ্ডে এই সেদিনও ভূমিদাসদের দ্বারা জমি চাষ-আবাদ করানো হতো। সাধারণ রায়তদের উৎপন্ন ফসলের অর্ধেকেরও বেশী জমিদার ও চার্চের নামে আদায় করা হতো । ভূমির মালিকানা মাত্র গুটিকয়েক পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরপর শিল্প বিপ্রবের ফলে জমির উৎপাদন যখন বহুগুণ বৃদ্ধি পায়, তখন বড় বড় শিল্পপতিরাও হাজার হাজার একর জমি খুবই সস্তায় কিনে একই সঙ্গে ভূম্বামী হয়ে বসে। উপরন্তু নব্য জমিদাররা ক্ষুদ্র ক্ষুদ্র জমি হয় কিনে নেয় অথবা শক্তির ছারা চাষীদের জমি থেকে উচ্ছেদ করে । ফলে বেকার ও ভূমিহীন কৃষকের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। অন্যদিকে ব্যারণ, লর্ড, মার্কুইস প্রভৃতি ভূম্বামীদের শোষণও বাড়তে থাকে । ৩৮ ক ইসলামের অর্থনৈতিক বিপ্রব www.amarboi.org

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।