অব্যাহতি দেয়া যেতে পারে না। কিন্তু কোন মৌসুমে কমপক্ষে ত্রিশ মণ ফসল না উৎপন্ন হলে এঁ মৌসুমে উশর আদায় করতে হবে না।২ দ্বিতীয়ত : উশর আদায় হবে প্রতিটি ফসল হতেই । অর্থাৎ যেসব জমিতে বছরে দু'টি বা তিনটি ফসল হবে সেসব জমি হতে সেই ফসলের প্রত্যেকটি হতেই উশর আদায় করতে হবে । এর ফলে বায়তুল মালের সম্পদ বৃদ্ধিতে সক্ষম মুসলিমের অংশগ্রহণের পরিমাণ বৃদ্ধি পাবে, পরোক্ষভাবে জাতি ও দেশেরই খেদমত করা হবে। তৃতীয়ত : উশর আদায় করতে হবে ফসলের দ্বারাই । এ ব্যবস্থা কৃষক বা ভূমি মালিকের জন্যে খুবই অনুকূল। এতে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে । কারণ, ভূমি রাজস্বের এই নীতির ফলে মোট উৎপন্ন ফসলের নির্দিষ্ট একটা অংশ খাজনা দিতে হয় । সুতরাং, ফসল কমই হোক আর বেশীই হোক, তা থেকে নির্দিষ্ট অংশ পরিশোধ করতে কৃষকের অসুবিধা বা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া, খাজনা নগদ টাকায় যদি হয় তাহলে কৃষকের অসুবিধা বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে । প্রতি বছর প্রত্যেক ফসলের দাম কখনও নির্দিষ্ট থাকে না । কোন বছর যদি বিশেষ কোন ফসল বেশী পরিমাণ উৎপন্ন হয় বা অন্য কোন নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে মূল্য হাস পায়, তাহলে নির্দিষ্ট আর্থিক খাজনা পরিশোধ করার জন্যে কৃষক অধিক পরিমাণে ফসল বিক্রি করতে বাধ্য হবে। এতে কৃষকের স্বার্থ ক্ষুণই হবে। লক্ষ্যণীয় যে, আমাদের দেশে বছর শেষে খাজনা পরিশোধের নিয়ম প্রচলিত। কৃষকের গোলায় তখন ফসল থাকে না! তাই সম্পূর্ণ সদিচ্ছা থাকা সত্বেও তার পক্ষে খাজনা পরিশোধ করা সম্ভব হয়ে-ওঠে না। বিদ্যমান আর্থিক খাজনার হারও তার জন্যে দূর্বহ। নির্দিষ্ট কোন নিয়ম-নীতির ভিত্তিতে এই খাজনা নির্ধারণ করা হয়নি। উপরন্তু খাজনার সঙ্গে নানা ধরনের ট্যাক্সও দিতে হয়। তা না হলে খাজনা গ্রহণ করা হয় ২. সাইয়েদ মুহাম্মদ আলী- উশর (ঢাকা : বাংলাদেশ ইসলামিক সেন্টার, ২য় সংস্করণ, ১৯৯২ পৃঃ ১৫) ূ ইসলামের অর্থনৈতিক বিপ্রব $ ৩৭ www.amarboi.org
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।