অর্থ : তোমরা এগুলোর ফল ও ফসল খাও যখন ফল ধরে এবং আল্লাহর হক আদায় করো ফসল কাটার (বা আহরণ করার) দিন। (সূরা আল আনআম : আয়াত-১৪১) কৃষি কাজের উপযুক্ততার দিক থেকে জমির দুটি শ্রেণী রয়েছে- সেচবিহীন ও সেচযুক্ত। প্রথমোক্ত ভূমি আল্লাহর অফুরন্ত রহমত বৃষ্টির পানিতেই সিক্ত হয়। অন্যটিতে মানুষ কায়িক শ্রম, পশুশ্রম বা যন্ত্রের সাহায্যে পানি সেচ করে কৃষি কাজের উপযুক্ত করে নেয়। এই উভয় ধরনের জমির রাজস্বের ব্যাপারে রাসূলে কারীম (সো) যে এঁতিহাসিক ঘোষণা প্রদান করেন তা নিম্নরূপ- “মুসলমান জমি হতে রাজস্ব বাবদ এক দশমাংশ আদায় করবে। এই পরিমাণ ফসল সেই সব জমি হতে গ্রহণ করা হবে যা বৃষ্টি বা ঝর্ণার (স্বাভাবিক) পানিতে সিক্ত হয়। কিন্তু যেসব জমিতে স্বতন্ত্রভাবে পানি সেচ করতে হয় সেসব হতে এক দশমাংশের অর্ধেক রাজস্ব বাবদ আদায় করতে হবে।” (তারীখ-ই-তাবারী, ফতহুল বুলদান) এই নির্দেশ হতে সুস্পষ্টভাবে প্রমাণ হচ্ছে যে, প্রতিটি মুসলিম তার জমিতে বছরে যা কিছু উৎপন্ন হোক না কেন তা থেকে উশর,১ অর্থাৎ এক-দশমাংশ বা ক্ষেত্র বিশেষে উশরের অর্ধেক অর্থাৎ এক-বিংশতি অংশ বায়তুল মালে রাজস্ব হিসেবে জমা দেবে। এটাই তার ভূমির খাজনা ৷ এই নির্দেশ থেকে আরও কয়েকটি বিষয় লক্ষ্য করা যাবে। সেগুলি প্রকৃতপক্ষে ইসলামী ভূমি রাজস্ব ব্যবস্থার বিপ্রবাত্বক মৌলিক বৈশিষ্ট্যসমূহেরই অন্তর্ভুক্ত প্রথমত : উশর কখনই এবং কোন অবস্থাতেই রহিত করা যাবে না। এর হারও চিরকালের জন্যে নির্দিষ্ট । এ থেকে কোন অবস্থাতেই কাউকে ১. ইসলামী আইন শাস্ত্রের পরিভাষায় এ সমস্ত জমিকে উশরী জমি বলা হয়ে থাকে যা আরব ভূখণ্ডের সমস্ত জমি, যারা ইসলাম গ্রহণ করেছে তাদের জমি এবং উত্তরাধিকারহীন জিম্মিদের যে সমস্ত সম্পত্তি মুসলমানদের দখলে এসেছে। (আবু ইউসৃফ-কিতাবুল খারাজ) ৩৬ * ইসলামের অর্থনৈতিক বিপ্রব www.amarboi.org
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।