জ. চুক্তিমত কাজ শেষ হলেই অথবা নির্দিষ্ট সময় অতিবাহিত হলে শ্রমিককে দ্রুত মজুরী বা বেতন পরিশোধ করতে হবে । এ ব্যাপারে কোন ওজর-আপত্তি বা গাফলতি করা চলবে না। ঝ. পেশা বা কাজ নির্বাচন করার ও মজুরীর পরিমাণ বা হার নির্ধারণ সম্পর্কেও দর-দস্তুর করার পূর্ণ স্বাধীনতা ও অধিকার শ্রমিকের রয়েছে। মজুরী ও কাজের সময় পূর্বেই স্থির করে নিতে হবে। উপরত্তু শ্রমিকদের বিশেষ কোন কাজে বা মজুরীর বিশেষ কোন পরিমাণের বিনিময়ে কাজ করতে জবরদস্তি করা যাবে না। এ. কোন অবস্থাতেই মজুরদের অসহায় করে ছেড়ে দেয়া চলবে না । তারা অক্ষম ও বৃদ্ধ হয়ে পড়লে তাদের জন্যে ভাতার ব্যবস্থাও করতে হবে। এ কাজের জন্যে বায়তুল মালের তহবিল ব্যবহৃত হতে পারে। শ্রমিকদের স্বাস্থ্যের প্রতি নজর দেয়াও ইসলামী রাষ্ট্রের কর্তব্য । রাসূলে কারীম (সো) নিজে কর্মচারী ও ভূত্যদের স্বাস্থের প্রতি লক্ষ্য রাখতেন। হযরত উমর ফারুক (রা) তার খিলাফতের বিভিন্ন বিভাগে ও বিভিন্ন অঞ্চলে অসুস্থ কর্মচারীদের শুশ্রষা ও চিকিৎসার ব্যবস্থা করা হয় কিনা তার খোঁজ রাখতেন উপরে বর্ণিত নীতিমালার আলোকে দ্বিধাহীন চিত্তে একথা বলা যেতে পারে যে, ইসলামী অর্থনীতিতে মজুরের যে মর্যাদা ও অধিকার স্বীকৃত হয়েছে এবং শ্রমিক ও মালিকের মধ্যে যে প্রীতির সম্পর্ক সৃষ্টির নির্দেশ দেয়া হয়েছে তাতে শ্রমিক-মালিক ছন্দ ও সংঘাতের অবকাশই থাকে না। দুইয়ের সম্মিলিত চেষ্টা ও আন্তরিকতাপূর্ণ সহযোগিতার ফলে শিল্পের ক্রমাগত উন্নতি ও শ্ৰীবৃদ্ধি হওয়াই স্বাভাবিক সর্বোপরি মুমিন মুসলমান শিল্প-মালিক ও উদ্যোক্তারা ঈমানের তাগিদে ও পরকালের কঠিন শাস্তি হতে রক্ষা পাওয়ার জন্যেই এই শ্রমনীতি বাস্তবায়নে এগিয়ে আসবে, অন্য কোন ধরনের অর্থনীতিতে যা প্রত্যাশী করা একেবারেই অসম্ভব । “দুনিয়ার মজদুর এক হও'- শ্রোগান সর্বস্ব সমাজতন্ত্রের বাধ্যতামূলক শ্রমদান যেমন এখানে অনুপস্থিত, তেমনি পুঁজিবাদের মালিকের অবমাননাকর শর্ত ও ৩৪ ক ইসলামের অর্থনৈতিক বিপ্রব www.amarboi.org
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।