ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

খ. অন্ন-বস্ত্র-বাসস্থান প্রভৃতি মৌলিক প্রয়োজনের ক্ষেত্রে শ্রমিক ও মালিক উভয়েরই মান সমান হবে । মালিক যা খাবে ও পরবে শ্রমিককেও তাই খেতে ও পরতে দেবে। গ. সময় ও কাজ উভয় দিক দিয়েই শ্রমিকদের সাধ্যমতো দায়িত্ব দেয়া যেতে পারে, তার বেশী নয়। শ্রমিককে এত বেশী কাজ দেয়া উচিৎ হবে না যাতে সে ক্লান্ত ও পীড়িত হয়ে পড়ে । এত দীর্ঘ সময় পর্যন্তও তাকে শ্রম দিতে বাধ্য করা যাবে না, যার ফলে সে অক্ষম হয়ে পড়বে । শ্রমিকের কাজের সময় নির্দিষ্ট হতে হবে এবং বিশ্রামের যথেষ্ট সুযোগ থাকতে হবে। ঘ. যে শ্রমিকের পক্ষে একটি কাজ করা অসাধ্য তা সম্পন্ন হবে না এমন কথা ইসলাম বলে না। বরং সে ক্ষেত্রে আরও বেশী সময় দিয়ে বা বেশী শ্রমিক নিয়োগ করে তা সম্পন্ন করা যেতে পারে। ঙ. শ্রমিকদের বেতন শুধুমাত্র তাদের জীবন রক্ষার জন্যে যথেষ্ট হলে হবে না। তাদের স্বাস্থ্য, শক্তি ও সজীবতা রক্ষার জন্য ন্যুনতম প্রয়োজনীয় ব্যয়ের ভিত্তিতেই বেতন নির্ধারণ করতে হবে। চ. উৎপন্ন দ্রব্যের অংশবিশেষ বা লভ্যাংশের নির্দিষ্ট অংশ ও শ্রমিকদের দান করতে হবে। প্রসঙ্গতঃ স্বরণীয় যে, শিল্প বিপ্রবেরও বহু শতাব্দী পূর্বে রাসূলে কারীম (সো) এই নীতি গ্রহণের জন্যে নির্দেশ দেন। বর্তমান বিশ্বের সকল বৃহৎ শিল্প-কলকারখানাতে এই নীতি কোন-না-কোন রূপে চালু রয়েছে। এর ফলে শ্রমিকদের ব্যক্তিগত যোগ্যতা, দক্ষতা ও কর্মকুশলতা বৃদ্ধির পথকে সুগম করে দিয়েছে । একজন শ্রমিক তার শ্রমের ন্যায্য মজুরী পেলে উৎপাদনের মান ও পরিমাণ বৃদ্ধির প্রতি সে যত্ববান হবে, কীচামাল ও যন্ত্রপাতিও সতর্কতার সঙ্গে ব্যবহার করবে, পরিণামে কল-কারখানার মুনাফার পরিমাণও বৃদ্ধি পাবে। ছ. শ্রমিকদের কাজে ক্রটি-বিচ্যুতি ঘটলে তাদের প্রতি অমানুষিক আচরণ বা নির্যাতন করা চলবে না। বরং সেক্ষেত্রেও যথাসম্ভব সহানৃভূতিপূর্ণ ব্যবহার করাই উচিত। www.amarboi.org

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।