করবে তাদেরও তা পরবার ব্যবস্থা করে দেবে। আর যে কাজ করা তাদের পক্ষে কষ্টকর ও সাধ্যাতীত তা করার জন্যে তাদেরকে কখনও বাধ্য করবে না। সে কাজ যদি তাদের দিয়েই করাতে হয় তা হলে সেজন্যে তাদের প্রয়োজনীয় সাহায্য করতে হবে ।” (বুখারী; কিতাবুল ঈমান) অন্যত্র রাসূলে কারীম (সা) শ্রমিকদের সম্পর্কে বলেছেন- “শ্রমিককে এমন কাজ করতে বাধ্য করা যাবে না, যা তাদেরকে অক্ষম ও অকর্মণ্য বানিয়ে দেবে ।” (তিরমিযী) “তাদের উপর অতখানি কাজেরই চাপ দেয়া যেতে পারে, যতখানি তাদের সামর্থ্য কুলায়। সাধ্যাতীত কোন কাজের নির্দেশ কিছুতেই দেয়া যেতে পারে না।” (মুওয়াত্তা, মুসলিম) মজুরদের বেতন, উৎপাদিত পণ্যের তাদের অংশ ইত্যাদি সম্পর্কে হযরত মুহাম্মদ (সা) সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন- “মজুরের মজুরী তার গায়ে ঘাম শুকোবার পূর্বেই পরিশোধ-কর।” (ইবনে মাজাহ, বায়হাকী) মজুরের বেতন নির্দিষ্ট না করে তাকে কাজে নিযুক্ত করতে রাসূল (সা) নিষেধ করেছেন। (বায়হাকী) “মজুর-শ্রমিক-ভৃত্যদের যথারীতি খাদ্য ও পোশাক দিতে হবে ।” (মুওয়াত্তা, মুসলিম) “মজুরকে তার কাজ হতে অংশ দান কর। কারণ, আল্লাহর মজুরকে কিছুতেই বঞ্চিত করা যেতে পারে না।” (মুসনাদে আহমদ বিন হাম্বল) উপরোক্ত হাদীসসমূহ হতে যে সব মূলনীতি পাওয়া যায় সেগুলোই শ্রমিকদের জন্যে রাসূলে কারীম (সা) কর্তৃক প্রবর্তিত মানবিক শ্রম-নীতি। সংক্ষেপে সেগুলো হচ্ছে- ক. উদ্দ্যোক্তা বা শিল্প মালিক মজুর-শ্রমিককে নিজের ভাইয়ের মতো মনে করবে। সহোদর ভাইয়ের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান থাকে এ ক্ষেত্রেও সে রকম সম্পর্ক থাকবে। ৩২ ক ইসলামের অর্থনৈতিক বিপ্রব www.amarboi.org
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।