ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

কুকুর-বিড়ালের জন্যে থাকে মাইনে করা ম্যানেজার। এ নিয়ম স্বাভাবিকতার পরিপন্থী । তাই ইসলামে অসিয়ত করারও সীমা নির্দেশ করা হয়েছে। কোন ব্যক্তি অসিয়ত করতে পারে তার সম্পত্তির সর্বোচ্চ এক-তৃতীয়াংশ পর্যন্ত । তার বেশী নয়। করলেও তা ইসলামী আইনে সিদ্ধ হবে না। এই অসিয়তও কার্যকর হবে মৃতের যদি কোন খণ বা কর্জ ও কাফফারা থেকে থাকে তবে তা পরিশোধের পর। এ বিধান ছিল সম্পত্তির এককেন্দ্রীকরণ বা পুর্জিভূতকরণ নিরোধের ক্ষেত্রে এক মোক্ষম ব্যবস্থা । অধিকন্তু মানুষের খেয়াল-খুশীর উপর তার সম্পত্তির উত্তরাধিকারত্ ছেড়ে দেয়া হয়নি। ৪. মানবিক শ্রমনীতির প্রবর্তন ইসলামী অর্থনীতিতেই সর্বপ্রথম মানবিক শ্রমনীতির প্রবর্তন হয়। তার পূর্বে এই জাতীয় প্রয়াস গ্রহণ করা হয়নি। এমনকি পরেও কোন দেশে বা আইন -পদ্ধতিতে সমতুল্য কোন নীতি গৃহীত হয়নি। আজ হতে চৌদ্দশত বছর পূর্বে ইসলাম প্রবর্তিত শ্রমনীতি আজও বিশ্বের শ্রেষ্ঠ শ্রনীতি। প্রচলিত দুটি সমাজ ব্যবস্থা-পুঁজিবাদ ও সমাজতন্ত্র এ ব্যাপারে একে অন্যের চেয়ে শ্রেষ্ঠত্বের দাবী করলেও বাস্তবে এই দুই ব্যবস্থায় শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ লেগেই রয়েছে। কেননা প্রকৃতপক্ষে এ দুটি সমাজ ব্যবস্থায় অনুসৃত শ্রমনীতি মানবিক নয়, ইনসাফভিত্তিক তো নয়ই। এ কারণেই হরতাল, ধর্মঘট, লক আউট, বিক্ষোভ প্রভৃতি অহরহ লেগেই রয়েছে। শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রমিকদের সঙ্গে ব্যবহার, তাদের বেতন ও মৌলিক প্রয়োজন পূরণ ইত্যাদি প্রসঙ্গে রাসূলে কারীমের (সা) প্রদর্শিত পথ ও হাদীসসমূহ থেকেই ইসলামের বৈপ্লবিক ও মানবিক শ্রমনীতির সম্যক পরিচয় পাওয়া যাবে । মজুরদের অধিকার সম্বন্ধে তিনি বলেন- “তারা (মজুর, অধীনস্থ বেতন ভোগী কর্মচারী) তোমাদের ভাই, আল্লাহর তাদের দায়িত্ব তোমাদের উপর অর্পণ করেছেন। কাজেই আল্লাহ যাদের উপর এরূপ দায়িত্ব চাপিয়ে দিয়েছেন তাদের কর্তব্য এই যে, তারা যে রকম খাবার খাবে তাদেরকেও সেরকম খাবার দেবে, তারা যা পরিধান ইসলামের অর্থনৈতিক বিপ্লব + ৩১ www.amarboi.org

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।