আট ভাগের এক ভাগ পাবে- তোমাদের অসিয়ত ও ঝণ পরিশোধের পর। আর যার সম্পত্তি বন্টন হয় সে পুরুষই হোক কিংবা নারীই হোক যদি সে কালালা হয়, এবং তার (বৈপিত্রেয়) এক ভাই বা এক বোন থাকে তবে তারা প্রত্যেকে ছয় ভাগের এক ভাগ করে পাবে । যদি তারা এর বেশী হয় তবে সকলে মিলে তিন ভাগের এক ভাগ পাবে- সে যে অসিয়ত ও ঝণ রেখে গেছে তা পরিশোধের পর (যদি তা ক্ষতিকর না হয়)। এটাই আল্লাহর নির্দেশ । আল্লাহ জ্ঞানী এবং উদার ।” (সূরা আন-নিসা : ১১-১২ আয়াত ।) উপরের আয়াত দুটিতে পিতার বা পরিবারের কর্তার মৃত্যুর পর শুধু হয়নি, বরং অন্যান্য আত্মীয়-স্বজনের মধ্যেও সম্পত্তি বন্টনের সুস্পষ্ট বিধান রয়েছে। উপরন্তু ইসলামেই সর্বপ্রথম সম্পত্তিতে নারীকে মাতা হিসেবে, ভগ্নী হিসেবে, স্ত্রী হিসেবে, কন্যা হিসেবে অধিকার দান করেছে। পৃথিবীর ইতিহাসে এ ছিল এক দারুণ বৈপ্লবিক ব্যাপার । আল্লাহর দেয়া এই অধিকার ও উত্তরাধিকার বন্টনের নীতিমালা খুবই নিখুঁত ও বাস্তবসম্মত। বহু শতাব্দী পরে এ প্রসঙ্গে বলতে গিয়ে রিমজে তার ‘মোহামেডান ল' গ্রন্থের ভূমিকায় বলেছেন- “আধুনিক সভ্য পৃথিবী ধন বন্টনের যত নিয়ম ও পথ আবিষ্কার করেছে, ইসলামের উত্তরাধিকার আইন তার মধ্যে সবচেয়ে অধিক বিজ্ঞানসম্মত ও নির্ভল। এই আইনের অন্তর্নিহিত সৌন্দর্য ও নিখুঁত সামঞ্জস্য অপরিসীম ৷” এখানেই শেষ নয়। ইসলাম যে কোন রকম বঞ্চনার বিরুদ্ধে শুধু সোচ্চার প্রতিবাদী কষণ্ঠই নয়, তার প্রতিবিধানের জন্যেও পথ নির্দেশ করেছে। পুঁজিবাদী সমাজে উইল করে কোন বিত্তশালী মানুষ যে কোন উদ্দেশ্যে তার সমুদয় সম্পত্তি দান করে যেতে পারে। বিশেষ করে মৃত্যুপথযাত্রী মানুষের শেষ নির্দেশ বা অসিয়তের সামাজিক ও আইনগত মূল্য খুবই বেশী । এর সুযোগ নিয়ে মানুষ মৃত্যুর পূর্বে তার সর্বস্ব দান করে যায় ইচ্ছা মতো যে কাউকে, ক্ষেত্র বিশেষে কুকুর, বিড়াল বা পাখীর জন্যে । এর পরিমাণ লক্ষ লক্ষ ডলার হয়ে থাকে । এমনও নজীর রয়েছে, একদিকে পুত্র-কন্যারা পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে পথে পথে ঘোরে, আর একদিকে ৩০ ক ইসলামের অর্থনৈতিক বিপ্লব www.amarboi.org
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।