ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

৩. উত্তরাধিকার আইনের পরিবর্তন ও স্বাভাবিকিকরণ শুধু আরব ভূখণ্ডেই নয়, রাসূলে কারীমের (সা) আবির্ভাবের পূর্বে সারা বিশ্বে ভূমির উত্তরাধিকার আইন ছিল অস্বাভাবিক । তখন পর্যন্তও উত্তরাধিকারের মূলনীতি ছিল-“জ্যেষ্টের শ্রেষ্ঠ” বা Law ০01 Primogeniture. এর ফলে পুরুষানুক্রমে পরিবারের জ্যেষ্ঠ পুত্র সন্তানই সমস্ত বিষয়-সম্পত্তির উত্তরাধিকারত্ব লাভ করতো । বঞ্চিত হতো পরিবারের অন্যান্য সদস্যরা । এছাড়া যৌথ পরিবার প্রথা বা joint family system সমাজে চালু ছিল । এ প্রথার মূল বক্তব্য হচ্ছে সম্পত্তি গোটা পরিবারের হাতেই থাকবে । পরিবারের বাইরে তা যাবে না। অর্থাৎ মেয়েরা বিয়ের পর পিতার সম্পত্তি হতে বঞ্চিত হতো। উপরস্তু সম্পত্তির কর্তৃত্ব বা ব্যবস্থাপনার ভার জ্যেষ্ঠ পুত্র সন্তানের হাতেই ন্যস্ত থাকত। এই দু'টি নীতিই হিন্দু, খ্ৰীষ্টান ও ইহুদী ধর্মে অনুসৃত হয়ে আসছিল যুগ যুগ ধরে। সম্পত্তি যেন বিভক্ত না হয় তার প্রতি এসব ধর্মের ছিল তীক্ষ্ম নজর । কারণ, সম্পত্তি ভাগ-বাটোয়ারা হয়ে গেলে পুঁজির পাহাড় গড়ে উঠবে না, গড়ে উঠবে না বিশেষ একটি ধনিক শ্রেণী যারা অর্থবলেই সমাজের প্রভুত্ব লাভ করবে। এরাই নিরংকুশ ক্ষমতার অধিকারী হয়ে অত্যাচার, অবিচার, অনাচার ও নানা ধরনের সমাজ বিধ্বংসী কাজে লিপ্ত হয়ে থাকে। ইসলামের অভ্যুদয় এই ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্-কুরআনে সম্পত্তির উত্তরাধিকারের আইন ও নীতিমালা ঘোষণা করেছেন । ইরশাদ হয়েছে, ০৫ OL tI ES 0৯০ ১৫174 2০ dt ২০০১) 5 রি 914০০ ৮৮০ - I ৮০৫৯০ ৯৯5 0 বল, ail ১1857778825 ddl sd শী 2? st (6 ০০৬2 ২১৮০১ ১৯০ ১ ডগা oli ২৮ ক ইসলামের অর্থনৈতিক বিপ্রব www.amarboi.org

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।