ঝণথহণ লোকের জন্যে একটি অপরিহার্য ব্যাপার । এই চাহিদা পূরণের হয়। এ সময়ে ব্যক্তিগত, সাময়িক প্রয়োজন মেটাবার জন্যে যেমন খণ দেয়া হতো তেমনি নানা ধরনের উৎপাদনী ও ব্যবসায়ী খণ দেয়ার প্রচলনও ছিল। বস্তুতঃ সমাজে উৎপাদনী ও অনুৎপাদনী দুই ধরনের খণেরই প্রয়োজন রয়েছে । ইসলামী রাষ্ট্রও তার ব্যতিক্রম নয় । আর এই উদ্দেশ্য বা প্রয়োজন পূরণের জন্যে বায়তুলমালের একটি নির্দিষ্ট অংশ আজও বরাদ্দ থাকতে পারে। ছ. সমাজকল্যাণ ও অর্থনৈতিক উন্নয়ন : সমাজের সার্বিক কল্যাণ সাধন হতে পারে এমন সব কাজে বায়তুলমাল হতেই অর্থ ব্যয় করার বিধান রয়েছে। প্রকৃতপক্ষে বায়তুলমালের অর্থেই সমাজের বৃহত্তর কল্যাণ ও সেবামূলক কাজ সম্পন্ন হবে। ইসলামের প্রাথমিক যুগে এই অর্থেই জনগণের কল্যাণ ও মঙ্গলের উদ্দেশ্যে কাজ করা হতো । সরাইখানা নির্মাণ, শিক্ষা বিস্তার, জলপত্র স্থাপন, পানির নহর খনন, জনগণের চিকিৎসা প্রভৃতি তার মধ্যে উল্লেখযোগ্য । এ যুগেও শিক্ষার সম্প্রসারণ, স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার বিস্তার, বিদ্যুৎ ও যোগাযোগ পদ্ধতির ব্যাপক সম্প্রসারণ, পথিকদের সুবিধার বন্দোবস্ত সবই রাষ্ট্রের দায়িতৃ । বিনামূল্যে নির্দিষ্ট একটা স্তর পর্যন্ত শিক্ষাদান, রাস্তাঘাট, কালভার্ট ও সেতু নির্মাণ, খাল, কূপ ও পু্করিণী খনন সবই সমাজ-কল্যাণের আওতাভুক্ত । মুসাফিরখানা স্থাপন, ভিক্ষাবৃত্তির উচ্ছেদ, বাসস্থান সমস্যার সমাধান, পুষ্টিহীনতা দূর, শ্রমিক কল্যাণ প্রভৃতিও সরকারের দায়িত্ব । এসব দায়িত্ব সঠিকভাবে পালনে বায়তুলমালের অর্থ ও সম্পদ হবে সবচেয়ে বড় সহায়ক। অতএব, একথা স্বীকার্য যে, বায়তুলমালের অর্থ সম্পদ জনগণের প্রয়োজন, সামাজিক কল্যাণ, অর্থনৈতিক নিরাপত্তী ও উন্নয়ন এবং আল্লাহর রাস্তায় ব্যয়ের জন্য ব্যবহৃত হবে । ফলশ্রুতিতে একটি অভাবমুক্ত সুখী সমাজ ও আধুনিক কল্যাণমুখী ও সমৃদ্ধশালী ইসলামী রাষ্ট্র গড়ে উঠতে পারে। অতীতে যা সম্ভব ও বাস্তব ছিল আজও তার পুনরাবৃত্তি অসম্ভব নয় ৷ ইসলামের অর্থনৈতিক বিপ্লব + ২৭ www.amarboi.org
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।