ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

বিধান ছিল। অমুসলিমদের লা-ওয়ারিশ সন্তানদের সম্পর্কেও এই একই নীতি অনুসৃত হতো। ঙ. অমুসলিমদের আর্থিক নিরাপত্তা : ইসলামী অর্থনীতির সামাজিক নিরাপত্তা শুধুমাত্র মুসলিম নাগরিকদের জন্যেই নয়, জাতি ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আবাল-বৃদ্ধ-বণিতা সকলেই এই নিরাপত্তা লাভ করবে। বিধর্মীরা অক্ষম অবস্থায় জিযিয়া তো দেবেই না, বরং রাষ্ট্রই তাদের তরণ-পোষণের ব্যবস্থা করবে বায়তুলমাল হতে । এ প্রসঙ্গে ভিক্ষারত বৃদ্ধ ইহুদী সম্পর্কে খলীফা হযরত উমর ফারুক (রা)-এর উক্তি স্মরণযোগ্য। পৃথিবীর যে কোন দেশের, যে কোন জাতির জন্যে সে বক্তব্য শুধু স্মরণীয় নয়, পালনীয় হওয়াও উচিৎ। তিনি বলেছিলেন- “খোদার শপথ, এর যৌবন শক্তিকে আমরা কাজে ব্যবহার করবো, আর বার্ধক্যের অক্ষম অবস্থায় অসহায় করে ছেড়ে দেব- এটা কোন মতেই ইনসাফ হতে পারে না।” (আবু ইউসুফ-কিতাবুল খারাজ) উপরোক্ত উদ্ধৃতি হতে একথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, কোন নাগরিক যখন দরিদ্র হয়ে পড়বে, বৃদ্ধ হয়ে উপার্জন ক্ষমতা হারাবে তখন তার যাবতীয় প্রয়োজন মেটাবার দায়িত্ব রাষ্ট্রকেই গ্রহণ করতে হবে। রাষ্ট্রের উপর নাগরিকদের এই অধিকার ন্যায়সঙ্গত ও স্বাভাবিক । ইসলামী অর্থনীতি এই ন্যায়সঙ্গত ও স্বাভাবিক দাবীকে স্বীকার করে। চ. করষে হাসানা প্রদান : আইয়ামে জাহেলিয়াত বা তার পূর্ববর্তী যুগে বিনা প্রতিদানে খণ দেবার নীতি চালু ছিল না। বরং সুদই ছিল লেনদেনের ভিত্তি। রাসূলে কারীম (সা) প্রচলিত এই নীতির মূলোচ্ছেদ করেন এবং অর্থনীতিতে বিনা সূদে খণ বা করজ দেবার রীতি চালু করেন। এই ঝণকেই করযে হাসানা বলা হয়েছে4 সুদমুক্ত অর্থনীতি বাস্তবায়নের জন্যে এ ছিল একটি বলিষ্ঠ ও প্রত্যয়দৃঢ় পদক্ষেপ বিশ্বে প্রচলিত আর কোন ধরনের অর্থনীতিতে এই অবস্থা পূর্বেও ছিল না, আজও নেই। বিশেষ করে তৎকালীন অর্থনীতিতে এ ছিল এক বিপ্লবী ব্যবস্থা । ২৬ ক ইসলামের অর্থনৈতিক বিপ্লব www.amarboi.org

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।