ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

স্বেচ্ছাচারিতার প্রবণতা দেখা দেয়। যে কোন রাষ্ট্রের পক্ষে এ অবস্থা ক্ষতিকর । দেশের উন্নতি ও কল্যাণের পক্ষেও মারাত্মক হুমকিস্বরূপ । গ. বন্দী ও কয়েদীদের ভরণ-পোষণ : বর্তমানের এই সভ্য যুগেও বন্দী ও কয়েদীদের সঙ্গে যে অমানুষিক আচরণ করা হয়ে থাকে তা কারো অবিদিত নয়। এদের ন্যুনতম প্রয়োজনও মেটানো হয় না। বরং নির্মম ব্যবহারের শিকার হয়ে থাকে তারা । এর প্রতি বিধানের জন্যে এ্যামেনেষ্টি ইন্টারন্যাশনালকে দেশ থেকে দেশান্তরে সরকারের কাছে আবেদন নিবেদন জানিয়েও বিফল হতে হয়। ক্ষুৎপিপাসায়, বিনা চিকিৎসায় তিলে তিলে ধুকে ধুকে মারা যায় বন্দীরা কনসেনট্রেশন ক্যাম্পে বা বন্দী শিবিরগুলিতে। অথচ এদের প্রয়োজনীয় ভরণ-পোষণ ও চিকিৎসার দায়িত্ব সরকারেরই। এই দায়িত্ব যথাযথ পালনের জন্যে ইসলামী রাষ্ট্রে বায়তুলমাল হতেই খরচের বিধান রয়েছে। যুদ্ধবন্দী ও বিভিন্ন অপরাধের কয়েদীদের মৌলিক প্রয়োজন মেটাবার জন্যে সে যুগে ইসলামী সরকার বাধ্য ছিল। রাসূলে কারীম (সা) ও খুলাফায়ে রাশিদীন (রা) বন্দী ও কয়েদীদের সঙ্গে যে অপূর্ব ইসলামী রাষ্ট্রে যখন এই নীতি অনুসৃত হতো তখন পাশাপাশি রোমান ও বাইজেন্টাইন শাসকবর্গ তাদের যুদ্ধবন্দী ও কয়েদীদের সঙ্গে যে ব্যবহার জন্যে শত শত নিরীহ কৃষককে, শত শত কয়েদীকে মাটির নীচে স্বল্প পরিসর ঠান্ডা কুঠুরীতে অনাহারে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হতো । ইসলাম-এর প্রতিবাদ করেই ক্ষান্ত হয়নি, প্রতিবিধানের জন্যে সরাসরি বায়তুলমাল হতে ব্যয়েরও বিধান রেখেছে। ঘ. লা-ওয়ারিশ শিশুদের প্রতিপালন : এতিম, অনাথ ও লা-ওয়ারিশ শিশুদের লালন পালন করাও ইসলামী রাষ্ট্রের কর্তব্য । মনে রাখা দরকার, যে সমাজে এতিমের ধন-সম্পদ আত্মসাৎ ছিল সাধারণ ঘটনা সে সমাজেই ইসলামী বিপ্লবী চেতনার ফলে লা-ওয়ারিশ শিশুরা রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গণ্য হয়েছিল। তাদের লালন-পালন ও জীবিকার ব্যবস্থা করার দায়িত্ব ইসলামের অর্থনৈতিক বিপ্রব $ ২৫ www.amarboi.org

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।