খ. সরকারী কর্মচারীদের বেতন : ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় সরকারী কর্মচারীদের জন্যে “ভরণ-পোষণের দায়িত্ব পালনক্ষম বেতন নীতির” কথা বলা হয়েছে। নিম্নপদস্থ বা সাধারণ কর্মচারীদের ন্যুনতম প্রয়োজন অপূর্ণ রেখে উচ্চপদস্থ অফিসারদের বিলাস-ব্যসনের ব্যবস্থার অনুমতি ইসলাম দেয়নি। বেতন নির্ধারণ সম্পর্কে হযরত উমর ফারুক (রা)-এর গৃহীত নীতি এ প্রসঙ্গে সবিশেষ মনোযোগের দাবী রাখে । সে নীতিতে মূখ্য বিচার্য বিষয় ছিল একজন ব্যক্তি- ক. ইসলামের জন্যে কি পরিমাণ দুঃখ ভোগ করেছে; খ. ইসলাম প্রচারের ব্যাপারে কতখানি অগ্রসর হয়েছে; গ. ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে কতখানি কষ্ট স্বীকার করেছে; ঘ. ইসলামী জীবন যাপনের জন্যে প্রকৃত প্রয়োজন কতখানি এবং উ. কতজন লোকের ভরণ-পোষণের দায়িত্ব তার উপর অর্পিত রয়েছে। এ সব প্রশ্নের উত্তরের আলোকেই ইসলামী রাষ্ট্রের কর্মচারীদের বেতন নির্ধারিত হতো এবং বায়তুলমাল হতেই সে বেতন দেওয়ার নিয়ম প্রচলিত ছিল। সরকারী কর্মচারীদের বেতন নিয়ে আজ সর্বত্রই অসন্তোষ ও নানা বিশৃংখলা সৃষ্টি হচ্ছে। অথচ এ ব্যাপারে ইসলামী রাষ্ট্রের বিধানসমূহকে আদৌ লক্ষ্য করা হচ্ছে না। বর্তমান প্রচলিত বেতন ব্যবস্থার মৌলিক ক্রটি হচ্ছে- ক. দেয় বেতনে কর্মচারীর নিজেরই ভরণ-পোষণ চালানো অসম্ভব; খ. বেতনের হার নির্ধারণের ব্যাপারে চাকুরীজীবীর অর্থনৈতিক দায়িত্ব ও পোষ্যদের সম্পর্কে বিবেচনা করা হয়নি এবং গ. বিভিন্ন ধরনের স্কেল তৈরী করে স্কেল হতে স্কেলে অবিচারমূলক ও স্বেচ্ছাকৃত পার্থক্য সৃষ্টি করা হয়। এই বেতন নীতির ফলেই নিম্ন শ্রেণীর কর্মচারীদের মনে রাষ্ট্রের প্রতি বীতশ্রদ্ধভাবের ও অসন্তোষের সৃষ্টি হয়। উপরত্তু তারা নিজেদের ন্যুনতম প্রয়োজন মেটানোর জন্যে ঘুষ ও নানা দুর্নীতির আশ্রয় নিতে বাধ্য হয়। অপর দিকে উচ্চ বেতনভুক কর্মচারীদের মধ্যে বিলাসিতা, অপচয় ও ২৪ ক ইসলামের অর্থনৈতিক বিপ্রব www.amarboi.org
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।