ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

ক. রাষ্ট্র প্রধানের বেতন; খ. সরকারী কর্মচারীদের বেতন; গ. বন্দী ও কয়েদীদের ভরণ-পোষণ; ঘ. লা-ওয়ারিশ শিশুদের প্রতিপালন; উ. অমুসলিমদের আর্থিক নিরাপত্তা; চ. করযে হাসানা প্রদান এবং ছ. সমাজকল্যাণ ও অর্থনৈতিক উন্নয়ন। ক. রাষ্ট্র প্রধানের বেতন : ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তার বেতন বায়তুলমাল হতেই নেবেন। তবে এর পরিমাণ হবে তার প্রয়োজন ও সাম্প্রতিক দ্রব্যমূল্য অনুসারে সাধারণ প্রচলিত হারের সমান। এ ক্ষেত্রে হযরত উমর ফারুক (রা)-এর বক্তব্য বিশেষ প্রণিধানযোগ্য । তিনি বলেন- “তোমাদের সামগ্রিক ধনসম্পদ এতিমের ধনসম্পদের সমতুল্য এবং আমি যেন এতিমের মালেরই রক্ষণাবেক্ষণকারী । অতএব আমি যদি ধনী হই- অভাবী না হই, তবে বায়তুলমাল হতে কিছুই গ্রহণ করব না। আর যদি দরিদ্র ও অভাবী হই, তবে অপরিহার্য পরিমাণ কিংবা সাধারণ প্রচলিত মানের বেতনই আমি গ্রহণ করব ।” (আবু ইউসুফ-কিতাবুল খারাজ) অথচ আজ বিশ্বের মুসলিম দেশসমূহ্রই রাষ্ট্রপ্রধানদের বার্ষিক বেতন ও অংশ। রাষ্ট্রপ্রধানগণ আকাশচুম্বি বেতন ছাড়াও নানা ধরনের গ্যালাউন্স ও অন্যান্য সুযোগ-সুবিধা এত বেশী পেয়ে থাকেন যে তার হিসেব করলে দেশের সাধারণ নাগরিদের সঙ্গে পার্থক্যের পরিমাণ ১০,০০০ : ১ হয়ে দাড়াবে মধ্যপ্রাচ্যের সুলতান, শেখ বা আমীরদের কথা নাই বা বলা হলো। এর বিপরীতে রাষ্ট্রপ্রধান ও তীর মন্ত্রী পরিষদের সদস্যদের বেতনের ক্ষেত্রে খুলাফায়ে রাশেদীনের (রা) নীতি অনুসরণ করলে দেখা যাবে রাষ্ট্রীয় কোষাগারের অবস্থাই শুধু উন্নত হচ্ছে না, দেশবাসীর মধ্যেও রাষ্ট্র প্রধান ও মন্ত্রীদের সম্বন্ধে একটা সম্রদ্ধ মনোভাব ফুটে উঠছে। ইসলামের অর্থনৈতিক বিপ্রব $ ২৩ www.amarboi.org

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।