বায়তুলমালের আয় বৃদ্ধির জন্যে উল্লেখিত উৎসসমূহকে অবশ্যই পুরোপুরি কাজে লাগাতে হবে। এই সমস্ত উৎস হতে যথাযথভাবে অর্থাগম নিশ্চিত করা এবং সুষ্ঠ বন্টনের উদ্দেশ্যে মহান খুলাফায়ে রাশিদীনের রো) আমলে যথেষ্ট সতর্কতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় । উদাহরণস্বরূপ যাকাতের কথাই উল্লেখ করা যেতে পারে। যাকাত আদায় ও বন্টনের জন্যে সেই সময়ে সরকারী উদ্যোগেই একটি বলিষ্ঠ প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরী হয়েছিল যা আজকের যে কোন উন্নতমানের প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে তুলনা করা যায়। এ থেকেই বোঝা যায়, যাকাত বায়তুলমালের কত বড় গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই প্রতিষ্ঠানে নিম্নবর্ণিত আট শ্রেণীর কর্মচারী নিয়োজিত ছিল। এরা হচ্ছে- ক. সায়ী= গবাদি পশুর যাকাত সংগ্রাহক; খ. ক্কাতিব= কারণিক; গ. কাসাম- বন্টনকারী; ঘ. আশির- যাকাত প্রদানকারী ও যাকাত প্রাপকদের মধ্যে সম্পর্ক স্থাপনকারী; ঙ. আরিফ- যাকাত প্রাপকদের অনুসন্ধানকারী; চ. হাসিব হিসাব রক্ষক; ছ. হাফিজ যাকাতের বস্তু ও অর্থ সংরক্ষক এবং জ. ক্কায়াল- যাকাতের পরিমাণ নির্ণয় ও ওজনকারী।১ প্রসঙ্গত উল্লেখ্য যাকাতের অর্থ বিশেষ কোন সমস্যা মুকাবিলার জন্যে বিশেষ কোন সময়ে সবকটি খাতে বন্টনের পরিবর্তে মাত্র একটি খাতেও ব্যয়ের বিধান রয়েছে। যাকাত গ্রহণ করতে পারে এমন আট শ্রেণীর লোক ছাড়াও যে সমস্ত খাতে বায়তুলমালের অর্থ ব্যয়ের সুস্পষ্ট বিধান রয়েছে সেগুলি হচ্ছে : ১.5. A. Siddique-Public Finance in Islam (Lahore: Sh.Muhammad Ashraf; 1962 p.160) ২২ $ ইসলামের অর্থনৈতিক বিপ্লব www.amarboi.org
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।