ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে। পৃথিবীর ইতিহাসে এই জাতীয় ব্যবস্থা শুধু প্রথমই নয়, মৌলিকও নিঃসন্দেহে। ইসলামী ফিকাহ ও শরীয়ত অনুযায়ী বায়তুলমালে অর্থ সংস্থানের উৎসগুলি নিম্নরূপ- ক. অর্থ সম্পদ ও গবাদি পশুর যাকাত; খ. সদাকায়ে ফিতর; গ.কাফফারাহ, ঘ. ওশর/ওশরের অর্ধেক; উ. খারাজ; চ. গণীমতের মাল ও ফাই? ছ. জিজিয়া। জ. খনিজ সম্পদের আয়২ ঝ. নদী ও সমুদ্র হতে প্রাপ্ত সম্পদের এক-পঞ্চমাংশ; এ. ইজারার খাজনা; ট. মালিক ও উত্তরাধিকারহীন সম্পদ; ঠ. আমদানী ও রফতানী শুল্ক; ড. রাষ্ট্রের মালিকানা ও কর্তৃত্বাধীন জমি, বন, ব্যবসায় ও শিল্পের মুনাফা; ঢ. শরীয়ত মুতাবেক আরোপিত কর এবং ণ. বন্ধু রাষ্ট্রসমূহের অনুদান ও উপটৌকন। ১. ইসলামের প্রাথমিক যুগে মুজাহিদদের জন্যে কোন নির্দিষ্ট বেতন ছিল না। এ জন্যে গণমিতের মাল ও ফাইয়ের চার-পঞ্চমাংশ তাদের মধ্যে বন্টন করে দেয়া হতো । বাকী এক-পঞ্চমাংশ বায়তুলমালে জমা হতো । পরবর্তীকালে যেহেতু সৈনিকদের বেতন নির্দিষ্ট করা হয় এবং বায়তুলমাল হতেই তা দেবার ব্যবস্থা করা হয় সেহেতু সমুদয় গণীমতের মাল ও ফাই বায়তুলমালে জমা হতো । ২. অধিকাংশ মুসলিম রাষ্ট্রেই খনিজ সম্পদ সরকারের তথা রাষ্ট্রের অধীনে । তাই এ ক্ষেত্রেও সমুদয় আয়ই বায়তুলমালে জমা হওয়া বিধেয়। ইসলামের অর্থনৈতিক বিপ্রব ৫ ২১ www.amarboi.org

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।