যেমন হচ্ছে না তেমনি রাষ্ট্রীয় পরিকল্পনা না থাকায় যাকাতের অর্থ ব্যবহার করে যে কাংখিত ফল পাওয়া যেতে পারতো তাও পাওয়া যাচ্ছে না। যাকাত যেমন একধারে গুরুত্বপূর্ণ ইবাদাত তেমনি জন্যকল্যাণের অন্যতম হাতিয়ার । এ জন্যেই এর আমল ব্যক্তির খেয়াল খুশীর উপর ছেড়ে দেওয়া হয়নি। আজও যদি রাসূলে করীম (সা) ও খুলাফায়ে রাশেদার (রা) অনুসৃত পথ যথাযথভাবে অনুসরণ করা যায় তাহলে মুসলিম উম্মাহর কল্যাণ ও মঙ্গল অর্জন সম্ভব । ২. বায়তুল মালের প্রতিষ্ঠা রাসূলে কারীম (সা) মদীনায় যখন ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা করেন তখন একই সঙ্গে তিনি বায়তুল মালেরও প্রবর্তন করেন। বায়তুলমাল বলতে সরকারের অর্থ সম্বন্ধীয় কর্মকাণ্তকে বুঝায় না। বরং বিভিন্ন উৎস হতে অর্জিত ও রাষ্ট্রের কোষাগারে জমাকৃত ধন-সম্পদকেই বায়তুলমাল বলা হয়। ইসলামী রাষ্ট্রের সকল নাগরিকেরই সম্মিলিত মালিকানা রয়েছে এতে ৷ প্রচলিত রাষ্ট্রীয় কোষাগার বা রাজকীয় ধনাগারের সঙ্গে এর মৌলিক পার্থক্য রয়েছে । ইসলামী রাষ্ট্রের বায়তুলমালে সঞ্চিত ধন-সম্পদের উপর জাতি-ধর্ম-বর্ণ-গোত্র ভাষা নির্বিশেষে আপামর জনসাধারণের সাধারণ অধিকার এতে স্বীকৃত । রাষ্ট্রের সীমার মধ্যে একজন লোকও যেন মৌলিক প্রয়োজন হতে বঞ্চিত না হয় তার ব্যবস্থা করা বায়তুল মালের প্রথম ও প্রধান দায়িত্ব । প্রত্যেক নাগরিকই তার প্রয়োজনীয় পরিমাণ ন্যুনতম অর্থ বা সম্পদ বায়তুলমাল হতে গ্রহণ করতে পারে। কিন্তু মনে রাখা দরকার সাধ্যানুসারে পরিশ্রম করেও যদি জীবিকার অভাব পূরণ না হয় বা সমাজের স্বচ্ছল লোকজন তাদের দরিদ্র আত্মীয় ও পাড়া-প্রতিবেশীদের প্রয়োজন পূরণের চেষ্টা করার পরও মৌলিক প্রয়োজন অপূর্ণ থেকে যায় তবেই মাত্র বায়তুলমাল হতে সাহায্য গ্রহণ করা উচিৎ হবে। ইসলামী অর্থনীতিতে এভাবেই সমস্ত নাগরিকের জন্যে আর্থিক নিরাপত্তা বিধানের ব্যবস্থা করা ২০ + ইসলামের অর্থনৈতিক বিপ্রব www.amarboi.org
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।