একথা বলার অপেক্ষা রাখে না যে, পূর্বে বর্ণিত বিভিন্ন ধরনের লোকদের মধ্যে যখন যাকাতের অর্থ বা সামগ্রী বন্টন করে দেয়া হয় তখন শুধু যে অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠিত হয় তা নয়, বরং অর্থনৈতিক কার্যক্রমেও গতিবেগ সঞ্চারিত হয়। দরিদ্র ও দুর্গত লোকদের ক্রয় ক্ষমতা থাকে না। বেকারত্ব তাদের নিত্যসঙ্গী। যাকাত প্রাপ্তির ফলে তাদের হাতে অর্থাগম উৎপাদন ও কর্মসংস্থানের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। প্রকৃতপক্ষে তখন অর্থনৈতিক কার্যক্রমে নতুন প্রেরণার সৃষ্টি হয়, ব্যবসা-বাণিজ্য ও নির্মাণের ক্ষেত্রেও সৃষ্টি হতে পারে অনুকূল পরিবেশ । ফলশ্রুতি হিসেবে প্রচলিত সামাজিক শ্রেণীসমূহের মধ্যে আয়গত পার্থক্য হ্রাস পেতে থাকবে । পৃথিবীর সমস্ত দেশের এটাই কাঙ্খিত লক্ষ্য । এ জন্যেই রাসূলে করীম (সা) যাকাত সুষ্ঠুভাবে আদায় ও বিলিবন্টনের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন। সমগ্র জাধিরাতুল আরবের বিভিন্ন অঞ্চলে এবং বড় বড় গোত্রের নিকট হতে যাকাত আদায়ের জন্যে তিনি বিশিষ্ট সাহাবীদের নিয়োগ করেছিলেন আদায়কৃত সমুদয় অর্থ, গবাদি পশু ও ফসল তিনি বিলি-বন্টন করে দিতেন নিজের হাতে । তার ইনতিকালের পরে ইসলাম বিরোধীরা যে সমস্ত দাবী নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল যাকাত না দিতে চাওয়া তার অন্যতম । ইসলামের মহান খলীফা হযরত আবু বকর (রা) কঠোরতার সাথে সেসব দাবী প্রত্যাখ্যান করেছিলেন । তিনি বরং বলেছিলেন- যদি কারো কাছে উট বাধার রশি পরিমাণ যাকাত পাওনা হয় আর সে তা দিতে অস্বীকার করে তবে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন । তিনি এখানেই থেমে থাকেননি । রাসূলের (সা) অনুসরণে যথারীতি যাকাত আদায় ও বিলি-বন্টনের জন্য আট পদের লোক নিয়োগ করা হয়েছিল৷ দুর্ভাগ্যের বিষয়, আজও সেই যাকাত রয়েছে। কিন্তু অধিকাংশ মুসলিম দেশেই এর আদায় ও বিলি-বন্টন ব্যক্তি মুসলমানের খেয়াল-খুশীর উপর ছেড়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় চাপ ও তদারকি না থাকার জন্যে যে পরিমাণ যাকাত আদায় হতে পারতো তা ইসলামের অর্থনৈতিক বিপ্রব + ১৯ www.amarboi.org
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।