ইত্যাদি যাই হোক না কেন। অবৈধভাবে অর্থ মজুত করার ফলে নানারকম সামাজিক সমস্যা দেখা দিয়ে থাকে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সৃষ্ট অর্থনৈতিক ও সামাজিক বিশৃংখলাই তার প্রকষ্ট নজীর । সম্ভবত কোন পদ্ধতিই সার্থকভাবে উপরোক্ত সমস্যার মুকাবিলা করতে সক্ষম নয়। একমাত্র ইসলামেই তার সমাধান রয়েছে। কারণ বিত্তবানদের জন্যে তাদের মজুতকৃত অর্থ বা সম্পদের একটা অংশ নিছক বিলিয়ে দেবার মতো কোন পার্থিব কারণ নেই। কিন্তু ইসলামে একজন মুসলমানের আল্লাহ ও আখিরাতের ভয় রয়েছে। উপরন্তু ইসলামী রাষ্ট্রে আল-কুরআন ও সুন্নাহর আলোকে প্রবর্তিত আইনে সরকারের হাতে প্রভূত ক্ষমতাও রয়েছে মজুত সম্পদকে নির্দিষ্ট পদ্ধতিতে ব্যয়, বিতরণ বা সরকারের কাছে সমর্পণে বাধ্য করতে । এর ফলে বিত্তবানদের সামনে দু'টি মাত্র পথ খোলা থাকবে- ক. শিল্প বা ব্যবসায়ে মজুতকৃত অর্থ বিনিয়োগ করা, এবং খ. ইসলামী অনুশাসন অনুযায়ী তা ব্যয় করা । তৃতীয়ত : যাকাতের মাধ্যমেই ইসলামী সমাজ হতে দরিদ্রতা দূর করা সম্ভব । এতে শুধু সমাজই নয়, রাষ্ট্রও উপকৃত হয় সমানভাবে । দারিদ্র্য মানবতার পয়লা নম্বরের দুশমন । ক্ষেত্ৰ বিশেষে তা কুফরী পর্যন্ত নিয়ে যেতে পারে। যে কোন সমাজ ও দেশের এটা সবচেয়ে জটিল ও তীব্র সমস্যা । সমাজে হতাশা ও বঞ্চনার অনুভূতি সৃষ্ট হয় দরিদ্রতার ফলে। পরিণামে দেখা দেয় সামাজিক সংঘাত। এর ফলে বহু সময়ে রাজনৈতিক অভ্যুথান পর্যন্ত ঘটে যায়। অধিকাংশ অপরাধই সচরাচর ঘটে থাকে দরিদ্রতার জন্যে। এ সমস্যাগুলির প্রতিবিধান করার জন্যে যাকাতই হচ্ছে ইসলামের অন্যতম মূখ্য হাতিয়ার । যে আট শ্রেণীর লোকের কথা পূর্বেই উল্লেখ করা হয়েছে, যাকাত লাভের ফলে তাদের দিনগুলি আনন্দ ও নিরাপত্তার হতে পারে। যাকাত যথাযথভাবে আদায় ও ব্যবহার করা হলে সঙ্গতভাবেই আজও একথা বলা যায় যে, আজকের দিনেও এর মাধ্যমে দারিদ্র্য দূর করা সম্ভব । ১৮ ক ইসলামের অর্থনৈতিক বিপ্লব www.amarboi.org
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।