ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ সৎপথে তাঁদের সম্পদ ব্যয় করার নির্দেশ দিয়েছেন। উদ্বৃত্ত অর্থ হতে প্রতি বছর নির্দিষ্ট হারে (পূর্বেই যার উল্লেখ করা হয়েছে) একটা অংশ দরিদ্র এবং দুর্দশাগ্রস্ত জনগণের মধ্যে তাঁরা বিতরণ করবেন । এর ফলে তারা যে শুধু আল্লাহর নিকটবর্তী হবেন তাই নয় বরং আখেরাতেও শান্তিময় জীবন লাভ করবেন। ধর্মীয় অনুশীসনের প্রেক্ষাপটে যাকাত একটি অবশ্য পালনীয় কাজ বা ফরজ। যদি কোন বিত্তবান মুসলমান এই ফরজ আদায় না করেন তবে তার জন্য-শাস্তির বিধান রয়েছে। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর এই নির্দেশ. পুরস্কৃত হবেন। আর একজন প্রকৃত মুমিনের সম্মুখে একটাই মাত্র লক্ষ্য থাকে- আল্লাহ ও তার রাসূলের (সা) সন্তুষ্টি অর্জন করা । যাকাতের সামাজিক ও অর্থনৈতিক উদ্দেশ্য বহুবিধ । তার মধ্যে সবচেয়ে প্রধান এবং মৃখ্য হচ্ছে কতিপয় ব্যক্তির হাতে সম্পদ কেন্দ্রীভূত হতে না দেয়া। ইসলাম সামাজিক শ্রেণী বৈষম্যকে শুধু নিন্দাই করে না, বরং তা দূরীভূত করার কথাও বলে । তাই একটি সুখী, সুন্দর এবং উন্নত সামাজিক একটা অংশ ব্যয় করা উচিৎ। এর ফলে যে শুধু অসহায় ও দুঃস্থ মানবতারই কল্যাণ হবে তাই নয়, সমাজে আয়-বন্টনের ক্ষেত্রেও বৈষম্য হাস পাবে। দ্বিতীয়ত : যাকাত মজুতদারী বন্ধ করারও এক প্রধান ও বলিষ্ঠ উপায়। মজুতকৃত সম্পদের উপরই যাকাত হিসেব করা হয়ে থাকে । অবৈধ উপায়ে অর্জিত অর্থ এবং মজুত সম্পদ যে কোন অর্থনৈতিক কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক হিসেবে বিবেচিত হয়ে থাকে । এই ধরনের অর্থের জন্যেই সরকার ফটকাবাজারী বন্ধ, মূল্য বৃদ্ধি রোধ প্রভৃতি কার্যক্রম গ্রহণে ব্যর্থ হয়ে থাকেন। পৃথিবীর যে কোন দেশের জন্যেই একথা সত্য তা সে ইসলামের অর্থনৈতিক বিপ্রব + ১৭ www.amarboi.org

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।