উপরের আয়াত হতে সুস্পষ্টভাবে আটটি উদ্দেশ্যে যাকাতের অর্থ ব্যবহারের জন্যে নির্দেশ পাওয়া যায়। সেগুলি হচ্ছে : ক. দরিদ্র জনসাধারণ; খ. অভাবী ব্যক্তি; গ. যে সকল কর্মচারী যাকাত.আদায়ে নিযুক্ত রয়েছে; ঘ. নও মুসলিম; ঙ. ক্রীতদাস বা গোলাম মুক্তি; চ. খণগ্রস্ত ব্যক্তি; ছ. আল্লাহর পথে মুজাহিদ; জ. মুসাফির । এই আটটি খাতের মধ্যে ছয়টিই দারিদ্র্যের সঙ্গে সম্পৃক্ত । অন্য দুটিও (গ ও ছ) অত্যন্ত গুরুত্বপূর্ণ । কেননা যাকাত আদায় ও ব্যবস্থাপনা একটি কঠিন ও শ্রমসাপেক্ষ কাজ। এ কাজে নিয়োজিত ব্যক্তিদের এটাই সার্বক্ষণিক দায়িত্ব । সুতরাং, তাদের বেতন এই উৎস হতেই দেয়া বাঞ্ছনীয় । দ্বিতীয়তঃ যেসব ব্যক্তি আল্লাহর রাস্তায় সংগ্রামে লিপ্ত, তারাও অন্য কোনভাবে জীবিকা অর্জনের সুযোগ হতে বঞ্চিত। যাহোক, এটা খুবই স্পষ্ট যে, উপরে বর্ণিত আটটি খাতেই যদি এই অর্থ ব্যয় হয় তাহলে দরিদ্রতা ও অন্যান্য বহু অর্থনৈতিক ও সামাজিক সমস্যার নিরসন হবে। এভাবেই একটি ইসলামী রাষ্ট্র সামাজিক অনিষ্টকর সমস্যাসমূহ হতে রেহাই পেতে পারে। রাসূলে কারীম (সা) নিশ্চিতভাবেই জানতেন, ইসলামী রাষ্ট্রে মৌলিক অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসেবে যাকাতের প্রতিষ্ঠা হলে বহুবিধ উদ্দেশ্য সাধিত হবে। এসব উদ্দেশ্য নৈতিক, ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক প্রসঙ্গ সমূহের অন্তর্ভুক্ত । যাকাতের অর্থ যথোপযুক্তভাবে বন্টনের মাধ্যমে অত্যন্ত তাৎপর্যবহ কতকগুলি অর্থনৈতিক উপকার বা কল্যাণ অর্জন সম্ভব ৷ প্রথমত : যাকাত প্রদানের ফলে সম্পদশালী মুসলিমদের মন হতে ধন-সম্পদের লালসা দূরীভূত হবে । দরিদ্রদের অভাব মোচনের জন্যে ১৬ ক ইসলামের অর্থনৈতিক বিপ্রব www.amarboi.org
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।